ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঞ্ছারামপুরে খাল খনন শেষে ২৮ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও মাদক-কিশোর গ্যাং দমনে সামাজিক প্রতিরোধের আহ্বান, ব্রাহ্মণবাড়িয়ায় এমপি-এসপির কঠোর বার্তা বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান

আ.লীগ নিষিদ্ধ, দোসর জাতীয় পার্টি এখনও রাজপথে : নুরুল হক নুর

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৬:৩৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
  • / ৩৫২ বার পড়া হয়েছে

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ফ্যাসিবাদের পতনের পরও তার দোসরদের রাজপথে দেখা যাচ্ছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তাদের অন্যতম মিত্র দল জাতীয় পার্টি এখনও সক্রিয়ভাবে রাজপথে রয়েছে।

তিনি দাবি করেন, ১৪ দলের সহযোগীরা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে ১৬ বছর ভূমিকা রেখেছে, যার মধ্যে অন্যতম ছিল জাতীয় পার্টি।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৩টায় শহরের পৌর মুক্তমঞ্চে জেলা গণঅধিকার পরিষদের এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নূর বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি—আগামী নির্বাচনের আগে আওয়ামী লীগ ও তার দোসর জাতীয় পার্টিসহ সব সহযোগী দলের কার্যক্রমে নিষেধাজ্ঞা দিতে হবে। না হলে ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠবে।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের পরও অন্তর্বর্তী সরকার ফ্যাসিবাদ বিচারের কোনো অগ্রগতি দেখাতে পারেনি। রাষ্ট্র সংস্কার নির্বাচনের আগেই করতে হবে। জুলাই সনদের ভিত্তিতে রাজনৈতিক সমঝোতা ও ঐক্যের মাধ্যমে নির্বাচন হতে হবে।

সতর্ক করে তিনি বলেন, রাজনৈতিক অঙ্গনে আবার দলবাজি, চাঁদাবাজি ও দুর্নীতি মাথা তুলছে। এই অবস্থা চলতে থাকলে ফ্যাসিবাদ সুযোগ নেবে, সর্বনাশ ডেকে আনবে এবং নির্বাচনও যথাসময়ে হবে না।

এ সময় কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদ খান প্রধান বক্তা এবং উচ্চতর পরিষদের সদস্য ফারুক হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আ.লীগ নিষিদ্ধ, দোসর জাতীয় পার্টি এখনও রাজপথে : নুরুল হক নুর

আপডেট সময় : ০৬:৩৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫