সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশের অভিযানে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
- আপডেট সময় : ০৯:৪৭:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
- / ৩৩৪ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার কোড্ডা রেল ব্রিজের পশ্চিমে আখাউড়া-সুলতানপুর সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জানা গেছে, মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ডিবি পুলিশের একটি চৌকস টিম ওই এলাকায় চেকপোস্ট স্থাপন করে। এসময় তল্লাশি চালিয়ে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক মাদকদ্রব্য জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর থানা এলাকার মধ্যপাড়ার মঙ্গল মিয়ার ছেলে মো. ইয়াসিন মিয়া (২২) ও বিজয়নগর উপজেলার কাশিনগর গ্রামের আক্তার হোসেনের স্ত্রী আকলিমা আক্তার (৩৭)।
ডিবি পুলিশ জানিয়েছে, আটক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সংবাদটি শেয়ার করুন






















