ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঞ্ছারামপুরে খাল খনন শেষে ২৮ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও মাদক-কিশোর গ্যাং দমনে সামাজিক প্রতিরোধের আহ্বান, ব্রাহ্মণবাড়িয়ায় এমপি-এসপির কঠোর বার্তা বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান

পুলিশের দাবি জুলাই মাসে ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাই বা চাঁদাবাজির ঘটনা নেই

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৬:২৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • / ২৯১ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় গত জুলাই মাসে ছিনতাই কিংবা চাঁদাবাজির মতো কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে জেলা পুলিশ। এ তথ্য উঠে এসেছে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায়।

রোববার (১০ আগস্ট) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম।

সভা সূত্র জানায়, পুলিশ উপস্থাপিত জুলাই মাসের অপরাধ পরিসংখ্যানে ছিনতাই ও চাঁদাবাজির সংখ্যা ‘শূন্য’ দেখে জেলা প্রশাসক বিস্ময় প্রকাশ করেন। তিনি প্রশ্ন তোলেন, “ব্রাহ্মণবাড়িয়ার মতো জেলায় একটি চাঁদাবাজি বা ছিনতাইয়ের ঘটনাও ঘটেনি—এটা কি সম্ভব?”

এ সময় জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান মামুন অভিযোগ করে বলেন, “ছিনতাই বা ডাকাতির মামলা নিতে থানাগুলো অনাগ্রহী। থানায় গেলে জীবনের ঝুঁকি নিয়েও অভিযোগ জানালে সেটি রেকর্ড করতে চায় না। রিপোর্টে সুন্দর পরিসংখ্যান দেখিয়ে লাভ কী, যদি বাস্তবে মানুষ নিরাপদ না থাকে?”

পুলিশ সুপারের পক্ষে সভায় উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক বলেন, “তালিকায় শূন্য দেখানো মানে এই নয় যে মামলা হয়নি। মামলা হয়েছে, পরে সেই তথ্য পরিসংখ্যানে এসেছে।”

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন বলেন, “জেলা সদর থেকেই প্রতিদিন ১৩-১৪টি দৈনিক পত্রিকা প্রকাশিত হয়। সেখানে ছোট-বড় সব ধরনের অপরাধের খবর ছাপা হয়। সেসব প্রতিবেদনের ভিত্তিতেই আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করা উচিত।”

সভায় আরও বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর আমির মোবারক হোসেন। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

পুলিশের দাবি জুলাই মাসে ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাই বা চাঁদাবাজির ঘটনা নেই

আপডেট সময় : ০৬:২৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫