ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঞ্ছারামপুরে খাল খনন শেষে ২৮ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও মাদক-কিশোর গ্যাং দমনে সামাজিক প্রতিরোধের আহ্বান, ব্রাহ্মণবাড়িয়ায় এমপি-এসপির কঠোর বার্তা বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ নিয়োগে স্বচ্ছতার অঙ্গীকার

রাজনৈতিক নেতাদের জন্যও কোনো কোটা নেই: পুলিশ সুপার

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৪:৪১:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
  • / ২৮৯ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা বজায় রাখা হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো. এহতেশামুল হক। তিনি স্পষ্ট করে বলেন, “এই নিয়োগে কোনো রাজনৈতিক প্রভাব চলবে না, এমনকি আমার নিজের পক্ষেও কোনো কোটা নেই।”

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও জানান, চলমান এইচএসসি পরীক্ষার কারণে কিছু প্রার্থী শারীরিক পরীক্ষায় দেরিতে এলেও তাদের সুযোগ দেওয়া হবে। এবারের নিয়োগে মোট ৬৫৭ জন প্রার্থী আবেদন করেছেন। ১০ থেকে ১২ আগস্ট পর্যন্ত পুলিশ লাইন্স মাঠে প্রার্থীদের শারীরিক যোগ্যতা যাচাই করা হবে। শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা হবে ২৩ আগস্ট এবং মৌখিক পরীক্ষা ৩১ আগস্ট অনুষ্ঠিত হবে।

প্রশ্নপত্র ফাঁসের সম্ভাবনা নাকচ করে পুলিশ সুপার বলেন, “লিখিত পরীক্ষার প্রশ্নপত্র সরাসরি ঢাকা থেকে সরবরাহ করা হবে এবং পরীক্ষার্থীরা হলে বসার পরেই তা হাতে পাবেন।”

তিনি দালাল চক্র সম্পর্কে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “প্রতি বছর কিছু অসাধু দালাল নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে সক্রিয় হয়। তাদের সম্পর্কে কেউ কোনো তথ্য পেলে সরাসরি আমাকে জানান। দালালের মাধ্যমে চাকরি নয়—এটা সবাইকে মনে রাখতে হবে।”

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ওবায়দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম.এম. রকিব উর রাজা, সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেনসহ ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ নিয়োগে স্বচ্ছতার অঙ্গীকার

রাজনৈতিক নেতাদের জন্যও কোনো কোটা নেই: পুলিশ সুপার

আপডেট সময় : ০৪:৪১:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫