ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঞ্ছারামপুরে খাল খনন শেষে ২৮ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও মাদক-কিশোর গ্যাং দমনে সামাজিক প্রতিরোধের আহ্বান, ব্রাহ্মণবাড়িয়ায় এমপি-এসপির কঠোর বার্তা বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান

জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে গভঃ মডেলগার্লস হাইস্কুলের ১০ দিনব্যাপী“আন্তঃশ্রেণি বিতর্ক উৎসব শুরু হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি
  • আপডেট সময় : ০২:৫৫:০৪ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • / ৩০৪ বার পড়া হয়েছে

জুলাই মাসের গৌরবোজ্জ্বল গণঅভ্যুত্থান উপলক্ষে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গভ. মডেল গার্লস হাই স্কুল ব্রাহ্মণবাড়িয়া কর্তৃক আয়োজিত “আন্তঃশ্রেণি বিতর্ক উৎসব – ২০২৫”-এর উদ্বোধনী অনুষ্ঠান গতকাল অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ আবদুল লতিফ এর সভাপতিত্বে অনুষ্ঠানটি পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতাপাঠের মাধ্যমে সূচনা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উৎসবের আহ্বায়ক ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ গিয়াস উদ্দিন মৃধা। তিনি জানান, “বিতর্ক হোক মেধা বিকাশের মাধ্যম” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে মোট ২২টি দল এবারের বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ আবদুল লতিফ, তিনি লাল ফিতা কেটে উদ্বোধনের শুভ সূচনা করেন। তিনি তাঁর বক্তৃতায় শিক্ষাজীবনে বিতর্কচর্চার গুরুত্ব তুলে ধরেন এবং অনুষ্ঠানে আগত অতিথিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কবি আল আমিন এবং দশম শ্রেণির শিক্ষার্থী তাসফিয়া তাসমি।

বিশেষ অতিথি ছিলেন মোঃ বদিউজ্জামান ভূঞা, প্রধান শিক্ষক, সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মাহফুজা আখতার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, ব্রাহ্মণবাড়িয়া, নিয়াজ মোঃ খান বিটু, প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যম, আবদুর রহিম, সিনিয়র শিক্ষক (অবঃ), সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জালাল উদ্দিন রুমি, জেলা প্রতিনিধি, একাত্তর টেলিভিশন, কামরুল আনাম খান, সিনিয়র শিক্ষক, গভ. মডেল গার্লস হাইস্কুল, অর্পা মিত্র ভৌমিক, নবম শ্রেণির শিক্ষার্থী।

উল্লেখ্য, আগামী ১০ আগস্ট ২০২৫, রোববার দুপুর ২:৩০ ঘটিকায়, বিদ্যালয়ের অডিটরিয়ামে “আন্তঃশ্রেণি বিতর্ক উৎসব – ২০২৫”-এ অংশগ্রহণকারী ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে গভঃ মডেলগার্লস হাইস্কুলের ১০ দিনব্যাপী“আন্তঃশ্রেণি বিতর্ক উৎসব শুরু হয়েছে

আপডেট সময় : ০২:৫৫:০৪ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫