সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু
আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
- আপডেট সময় : ১১:১৭:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
- / ৩২০ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে জেলা শহরের কলেজ গেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই মো. কাউসার আলম জানান, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে জেলা শহরের কলেজ গেইট এলাকায় চট্রগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়। পরে রেলওয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি আরও জানান, তার বয়স আনুমানিক ৪০-৪৫ হবে। অজ্ঞাত ব্যক্তির লাশের পরিচয় শনাক্ত করতে পিবিআইকে ফিঙ্গারপ্রিন্ট নিতে বলা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন






















