ঢাকা ১০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঞ্ছারামপুরে খাল খনন শেষে ২৮ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও মাদক-কিশোর গ্যাং দমনে সামাজিক প্রতিরোধের আহ্বান, ব্রাহ্মণবাড়িয়ায় এমপি-এসপির কঠোর বার্তা বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান

ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির পদযাত্রা ও সমাবেশ ২৪ জুলাই

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৫:১২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • / ৩২৯ বার পড়া হয়েছে

জুলাই মাসের গণঅভ্যুত্থানকে স্মরণ করে এবং ‘দেশ গড়ার অঙ্গীকারে’ আগামী ২৪ জুলাই (বৃহস্পতিবার) ব্রাহ্মণবাড়িয়ায় পদযাত্রা ও সমাবেশের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ উপলক্ষে দলটির কেন্দ্রীয় নেতারা একদিন আগেই, ২৩ জুলাই রাতে, ব্রাহ্মণবাড়িয়ায় পৌঁছাবেন বলে জানিয়েছেন।

আজ মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। তারা জানান, কুমিল্লা থেকে শুরু হয়ে ব্রাহ্মণপাড়া, কসবা ও আখাউড়া হয়ে পদযাত্রা ব্রাহ্মণবাড়িয়ায় পৌঁছাবে। পদযাত্রার দিন বৃহস্পতিবার সকাল ১০টায় শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন দলের নেতারা। এরপর সকাল ১১টায় কাউতলী এলাকা থেকে পদযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক অতিক্রম করে পৌর মুক্তমঞ্চে গিয়ে শেষ হবে। সেখানে অনুষ্ঠিত হবে এনসিপির মূল সমাবেশ।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন সদস্যসচিব আখতার হোসেন। এছাড়াও দলের কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্য এবং আহত ব্যক্তিরাও অনুষ্ঠানে অংশ নেবেন। সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ জানান, কর্মসূচির নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ একযোগে দায়িত্ব পালন করবে বলেও তিনি জানান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ। দলটির পক্ষ থেকে এই কর্মসূচিকে সফল করতে সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা কামনা করা হয়েছে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির পদযাত্রা ও সমাবেশ ২৪ জুলাই

আপডেট সময় : ০৫:১২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫