ঢাকা ১১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঞ্ছারামপুরে খাল খনন শেষে ২৮ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও মাদক-কিশোর গ্যাং দমনে সামাজিক প্রতিরোধের আহ্বান, ব্রাহ্মণবাড়িয়ায় এমপি-এসপির কঠোর বার্তা বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান

যারা বুঝে গেছে তাদের পেছনে কোন জনগণ নাই তারাই পিআর পদ্ধতিতে নির্বাচন চায়: ইঞ্জিনিয়ার শ্যামল

আবু নাছের (রতন), আজকের ব্রাহ্মণবাড়িয়া
  • আপডেট সময় : ০৫:২৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
  • / ৩৯১ বার পড়া হয়েছে

জুলাই-আগস্ট মাসের গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের চেতনাকে ধারণ করে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি আয়োজিত এক কালো ব্যাজ ধারণ ও মৌন মিছিলে শহীদদের স্মরণ করা হয়। শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টায় জেলা পরিষদ মার্কেটের সামনে থেকে শুরু হওয়া এই মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। সেখানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সহ-সভাপতি মমিনুল হক মমিন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় ইঞ্জিনিয়ার শ্যামল বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে আমাদের চার শতাধিক নেতাকর্মী শহীদ হয়েছেন। তাদের আত্মত্যাগ যেন কোনোভাবেই ভুলে না যাই—এটাই আমাদের মূল বার্তা। এই চেতনাকে বিস্মৃত হওয়া মানে শহীদদের রক্তের সাথে বেইমানি করা। দলের মধ্যে কেউ যদি জনগণের প্রতি দায়িত্বহীন আচরণ করে, তাহলে তার বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নিতে আমরা দ্বিধা করব না।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে কিছু রাজনৈতিক শক্তি পিআর ভিত্তিক নির্বাচন চায়, যাদের পেছনে জনসমর্থন নেই। স্থানীয় নির্বাচন আয়োজনের মাধ্যমে জাতীয় নির্বাচন থেকে দৃষ্টি সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। যারা আজ নির্বাচন নিয়ে নানা ফন্দিফিকির করছে, তারা একসময় ৭১-এর স্বাধীনতাযুদ্ধের বিরোধিতাও করেছিল। সুতরাং, অবিলম্বে একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ভোট আয়োজন করতে হবে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

যারা বুঝে গেছে তাদের পেছনে কোন জনগণ নাই তারাই পিআর পদ্ধতিতে নির্বাচন চায়: ইঞ্জিনিয়ার শ্যামল

আপডেট সময় : ০৫:২৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫