সংবাদ শিরোনাম ::
দলীয় ভাবমূর্তি পরিপন্থী কাজের অভিযোগে বিএনপি নেতা সুজনকে সাময়িক অব্যাহতি
আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
- আপডেট সময় : ০৯:২৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
- / ৩৪৭ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য সাজিদুল কিবরিয়া সুজনকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে এই সিদ্ধান্ত জানানো হয়।
যদিও চিঠিতে অব্যাহতির নির্দিষ্ট কারণ উল্লেখ নেই, তবে ধারণা করা হচ্ছে—মুন্সেফপাড়ায় এক নারীর আত্মহত্যার ঘটনায় তার বিরুদ্ধে ওঠা অভিযোগই এর পেছনের কারণ।
নিহত নারীর মা মোমেনা শরিফা বেগম (৭৮) সদর থানায় একটি মামলা (নং ২৫) দায়ের করেছেন, যেখানে অর্থ আত্মসাত ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়েছে সুজনের বিরুদ্ধে।
উল্লেখ্য, সুজন জেলা বিএনপির ১৫০ নম্বর সদস্য ছিলেন।
সংবাদটি শেয়ার করুন






















