ঢাকা ১১:০১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঞ্ছারামপুরে খাল খনন শেষে ২৮ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও মাদক-কিশোর গ্যাং দমনে সামাজিক প্রতিরোধের আহ্বান, ব্রাহ্মণবাড়িয়ায় এমপি-এসপির কঠোর বার্তা বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান

কবি আল মাহমুদের ৮৯ তম জন্মজয়ন্তীতে ব্রাহ্মণবাড়িয়ায় ‘আল মাহমুদ কমপ্লেক্স’ স্থাপনের দাবি

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০১:৩৬:৫২ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • / ৩৩৬ বার পড়া হয়েছে

বাঙালি জাতির মহাকালের কবি আল মাহমুদের ৮৯ তম জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। ১২ জুলাই, শনিবার বিকেল ৩টায় ঐতিহ্যবাহী নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এই আয়োজনে স্মরণ করা হয় বাংলা সাহিত্যের কিংবদন্তিকে।
অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়ায় ‘আল মাহমুদ কমপ্লেক্স’ স্থাপনের জোর দাবি জানান বক্তারা। তারা বলেন, “আল মাহমুদের সাহিত্য, সাংবাদিকতা, ও সাংস্কৃতিক অবদান শুধু ব্রাহ্মণবাড়িয়ার নয়—সমগ্র বাংলার ঐতিহ্য। তাঁর নামে একটি পূর্ণাঙ্গ কমপ্লেক্স নির্মাণ হলে আগামী প্রজন্ম তাঁর জীবন ও কর্ম সম্পর্কে গভীরভাবে জানতে পারবে এবং অনুপ্রাণিত হবে।”
কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদ এর সভাপতি মো: ইব্রাহিম খান সাদাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট (জাসাস)-এর সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক রেজাবুদ্দৌল্লা চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসাস কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য মো. লিয়াকত আলী, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাবেক অতিরিক্ত সচিব শাহ মোহাম্মদ সানাউল হক, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা,  জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মহাসচিব রফিকুল ইসলাম, দৈনিক ঐশী বাংলার সাহিত্য সম্পাদক ডা. এস. এম. শাহনুর
কবি ও সাংস্কৃতিককর্মী সোহেল রানার সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক কবি লিটন হোসাইন জিহাদ।
অনুষ্ঠানে বক্তারা আল মাহমুদের সাহিত্যচিন্তা, রাজনীতি, সাংবাদিকতা এবং তার বিপ্লবী চেতনার গভীর বিশ্লেষণ তুলে ধরেন। তারা বলেন, “আল মাহমুদ কেবল কবিই ছিলেন না, ছিলেন সময়ের প্রহরী। তাঁর লেখনীতে উঠে এসেছে গ্রামীণ জীবনের সত্য, স্বাধীনতার আকাঙ্ক্ষা এবং মানুষের অন্তর্লৌকিক জীবনবোধ।”
আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা একই সাথে চলতে থাকে।
স্টুডিও সাগর মিউজিক প্লাস , জেলা শিল্পকলা একাডেমীর ছাত্র ছাত্রীদের আবৃত্তি ও সংগীত দল সংগীত পরিবেশন করে দর্শকদের বিমোহিত করে তোলে। নিয়াজ মুহম্মদ স্কুলের শিক্ষার্থীরা এবং সাহিত্য একাডেমির সদস্যরা আবৃত্তি করেন কবি আল মাহমুদের অমর কবিতা।
অনুষ্ঠানে বিভিন্ন বয়সের সাহিত্যপ্রেমী, সংস্কৃতিকর্মী, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

কবি আল মাহমুদের ৮৯ তম জন্মজয়ন্তীতে ব্রাহ্মণবাড়িয়ায় ‘আল মাহমুদ কমপ্লেক্স’ স্থাপনের দাবি

আপডেট সময় : ০১:৩৬:৫২ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫