ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঞ্ছারামপুরে বিশ্বব্যাংক সহায়তাপ্রাপ্ত ল্যাট্রিন প্রকল্পে অনিয়ম: পরিকল্পনা প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামের প্রধান ফটক নির্মাণকাজের শুভ উদ্বোধন পাবলিক লাইব্রেরিকে জ্ঞানচর্চার প্রাণকেন্দ্রে পরিণত করতে হবে — জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ মায়ের দল আওয়ামী লীগ, মেয়ের পথ বিএনপি।। মনোনয়ন ঘিরে কৌতূহল ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসবের সমাপনী: আবৃত্তি, সঙ্গীত ও আলোচনা সভায় সংস্কৃতিচর্চার আহ্বান টিকেট কালোবাজারি রোধে কঠোর পদক্ষেপের আশ্বাস দিলেন রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ শাহ আলম তিতাসে দেশের সর্বোচ্চ গভীর কূপ ‘তিতাস-৩১’ খনন শুরু, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পিবিআইয়ের চৌকস তদন্তে উন্মোচিত নিশাত হত্যা রহস্য: ‘ঘুরতে নেওয়ার প্রলোভন’, তারপর শ্বাসরোধে নৃশংস হত্যার চাঞ্চল্যকর স্বীকারোক্তি ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুইদিন পর স্কুলছাত্রীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার

ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট, চরম দুর্ভোগে যাত্রীরা

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৫:০৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • / ৩২৪ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহাসড়কে বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল থেকে শুরু হওয়া তীব্র যানজটে নাকাল হয়ে পড়েন যাত্রীরা। দিনের শুরুতে যানজটের দৈর্ঘ্য প্রায় ৩০ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে, যা সন্ধ্যার দিকে কিছুটা কমে দাঁড়ায় প্রায় ১০ কিলোমিটারে। এতে করে শত শত যানবাহন আটকে পড়ায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

স্থানীয় ও সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, যানজটের সূত্রপাত হয় বুধবার রাত ৮টার দিকে। এরপর ধীরে ধীরে তা বিস্তৃত হয় আশুগঞ্জ গোলচত্বর এলাকা থেকে শুরু করে হবিগঞ্জের মাধবপুরের কাছাকাছি পর্যন্ত।

মূলত মহাসড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ ও চলমান উন্নয়ন কাজের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। এর মধ্যে বৃহস্পতিবার সকালে বিশ্বরোড মোড় এলাকায় একটি গাড়ি বিকল হয়ে পড়লে যানজট আরও তীব্র আকার ধারণ করে। শুরুতে হাইওয়ে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করলেও পরবর্তীতে সেনাবাহিনীকে সহায়তায় নামতে হয়।

তথ্যানুসন্ধানে জানা গেছে, আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ৫০ দশমিক ৫৮ কিলোমিটার মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ শুরু হয় ২০২০ সালের ফেব্রুয়ারিতে। তবে দীর্ঘদিন ধরে এই প্রকল্পের কাজ ধীর গতিতে চলায় পুরোনো সড়কের রক্ষণাবেক্ষণ প্রায় বন্ধ হয়ে গেছে। বিশেষ করে চলতি বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে উন্নয়ন কার্যক্রম আরও স্থবির হয়ে পড়ে।

বর্তমানে পুরোনো রাস্তাটি বেহাল অবস্থায় রয়েছে। এর পাশাপাশি ঢাকা-সিলেট ছয় লেন প্রকল্পের কাজও চলমান থাকায় বিশ্বরোড থেকে সিলেটগামী রাস্তায় প্রায়ই যানজট লেগেই থাকে। তার ওপর অনেক চালক ট্রাফিক আইন না মানায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

ভুক্তভোগী যাত্রীদের একজন দিগন্ত পরিবহনের বিজনেস ক্লাসের যাত্রী জেসমিন আক্তার জানান, তিনি হবিগঞ্জ থেকে ঢাকায় যাচ্ছিলেন ছেলে ও মেয়েকে নিয়ে। কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড এলাকায় বাস তিন ঘণ্টা ধরে এক জায়গায় দাঁড়িয়ে ছিল। এ সময় তাদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান বলেন, “বিকালের দিকে যানজট কিছুটা কমেছে। বর্তমানে উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজট রয়েছে। মূলত সড়কের বেহাল দশা ও গাড়ির ধীরগতি এর জন্য দায়ী। এছাড়া ছয় লেন প্রকল্পের কাজ চলাকালে যানবাহনের চালকদের আইন অমান্য করার প্রবণতাও যানজট বাড়িয়ে দেয়। বুধবার রাতে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ এবং একটি ট্রাক সড়কের গর্তে আটকে যাওয়ার পর থেকেই এ যানজটের সূত্রপাত।”

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট, চরম দুর্ভোগে যাত্রীরা

আপডেট সময় : ০৫:০৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫