ঢাকা ১১:০০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঞ্ছারামপুরে খাল খনন শেষে ২৮ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও মাদক-কিশোর গ্যাং দমনে সামাজিক প্রতিরোধের আহ্বান, ব্রাহ্মণবাড়িয়ায় এমপি-এসপির কঠোর বার্তা বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান

তিতুমীর কাণ্ডে আলোচিত অধ্যাপক মালেকা ব্রাহ্মণবাড়িয়া মহিলা কলেজের নতুন অধ্যক্ষ

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৫:২০:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • / ২৫৩ বার পড়া হয়েছে

সরকারি তিতুমীর কলেজে সহিংসতা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার বাদী অধ্যাপক মালেকা আক্তার বানুকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

২০২৫ সালের ২ জুলাই জারিকৃত শিক্ষা মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এই নিয়োগের তথ্য জানানো হয়।

এর আগে, ২০২৪ সালের ২৫ জুলাই সরকারি তিতুমীর কলেজের দর্শন বিভাগের অধ্যাপক মালেকা বনানী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ৫০০ থেকে ৭০০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়।

এজাহারে বলা হয়, ২০২৪ সালের ১৮ জুলাই সন্ধ্যা ৭টার দিকে সরকারি ছুটির দিনে বিএনপি, জামায়াত, শিবির ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বেআইনি সমাবেশ করে তিতুমীর কলেজের সামনে জড়ো হয়। দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে তারা কলেজের মেইন গেটে হামলা চালায় এবং গেট ভেঙে ভেতরে ঢুকে অগ্নিসংযোগ ও ব্যাপক ভাঙচুর চালায়।

অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি, অধ্যক্ষের অফিসের আসবাব ও যন্ত্রপাতি, ৪০টি সিসিটিভি ক্যামেরা, দাপ্তরিক কাগজপত্র ও উপাধ্যক্ষের কার্যালয়ের সরঞ্জামাদি ধ্বংস করে।

ঘটনার পর অধ্যাপক মালেকা আক্তার বানু দেশব্যাপী আলোচনায় আসেন। এবার তিনি নতুন করে দায়িত্ব পাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

তিতুমীর কাণ্ডে আলোচিত অধ্যাপক মালেকা ব্রাহ্মণবাড়িয়া মহিলা কলেজের নতুন অধ্যক্ষ

আপডেট সময় : ০৫:২০:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫