ঢাকা ১১:০৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঞ্ছারামপুরে খাল খনন শেষে ২৮ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও মাদক-কিশোর গ্যাং দমনে সামাজিক প্রতিরোধের আহ্বান, ব্রাহ্মণবাড়িয়ায় এমপি-এসপির কঠোর বার্তা বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে

ড্যাব ব্রাহ্মণবাড়িয়ার স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচি

আবু নাছের (রতন), আজকের ব্রাহ্মণবাড়িয়া
  • আপডেট সময় : ০৬:২২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • / ২৯৬ বার পড়া হয়েছে

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের মাসকে স্মরণ করে ব্রাহ্মণবাড়িয়ায় ড্যাব (ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) জেলা শাখার আয়োজনে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। যা স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

গত বৃহস্পতিবার (৩ জুন) বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরে টেংকেরপাড় মাঠে এই রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি ডা. মুকবুল হোসেন।

অনুষ্ঠানে ডা. হিমেল খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি এ বি এম মমিনুল হক, জসিম উদ্দিন রিপন, নজির উদ্দিন আহমেদ, ডা. মেজবাহ উদ্দিন, যুগ্ম সম্পাদক আলী আজম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন, সদস্য ডা. নাজমুল হুদা বিপ্লব, ড্যাবের সাধারণ সম্পাদক ডা. জহিরুল ইসলাম, ডা. রহিমা খাতুন, ডা. শহীদুল হক, ডা. পি বি রায় সুপ্রিয়, ডা. আক্তার হোসেন, ডা. শারমীন সুলতানা টুনটুন, মনির হোসেন, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, কোষাধ্যক্ষ আলহাজ্ব মিজানুর রহমান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এইচ এম আবুল বাশার, আরমান উদ্দিন পলাশ এবং আরও অনেকে।

বক্তারা বলেন, জুলাই-আগস্ট মাস আমাদের জাতীয় ইতিহাসে এক বীরত্বগাথা ও আত্মত্যাগের মাস। গণঅভ্যুত্থানের এই সময় জাতিকে নতুন দিশা দেখিয়েছে। এই সময় আমরা শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। তারা আরও বলেন, ড্যাব চিকিৎসকদের একটি জাতীয় দায়িত্বশীল সংগঠন হিসেবে সবসময় মানুষের পাশে থেকে সামাজিক ও মানবিক কার্যক্রম চালিয়ে যাবে। গণঅভ্যুত্থানের এই দিনগুলোকে স্মরণ করে আমরা রক্তদানের মতো মহৎ কাজে অংশ নিয়েছি, যা মানবতার সেবায় নিবেদিত।

পরে কর্মসূচীতে নানান পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে রক্তদান করেন। এছাড়া ব্লাড গ্রুপিংয়ের মাধ্যমে নতুন অনেকেই নিজেদের রক্তের গ্রুপ জানার সুযোগ পান।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে

ড্যাব ব্রাহ্মণবাড়িয়ার স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচি

আপডেট সময় : ০৬:২২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫