ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক-চাঁদাবাজ মুক্ত রাজশাহী গড়ছেন ব্রাহ্মণবাড়িয়ার সন্তান পুলিশ কমিশনার ফয়েজুল কবির নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় বাঞ্ছারামপুরে সাড়ে ৩ লাখ মানুষের ৩০ টি কমিউনিটি ক্লিনিক চলছে জোড়াতালি দিয়ে।। পরিত্যক্ত ভবনে চলে মাদকসেবন কসবায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার আখাউড়ায় ৪ মাসপর জামিন মিললো মানসিক ভারসাম্যহীন তিন সন্তানের জননীর। বিজয়নগরে কিশোরীর বিয়ে নিয়ে সংঘর্ষ, আহত ১০ সরাইল থানার ওসির সঙ্গে রুমিন ফারহানার বাদানুবাদ, পুলিশের জিডি সাংবাদিকদের গাড়ি আটকে ইজারার নামে যুবদল নেতার চাঁদা আদায়ের চেষ্টা ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল মণ্ডপে শোভিত প্রতিমা, কানে কানে উৎসব পৌঁছে দিচ্ছে ঢাক

অবৈধ সীসা কারখানায় ৩ চীনা নাগরিকসহ ছয়জনের ১৫ দিনের কারাদণ্ড

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৫:০৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • / ৩৩৫ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অনুমোদনহীনভাবে পরিচালিত একটি সীসা কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন চীনা নাগরিকসহ ছয়জনকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে কারখানাটি বন্ধ করে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে আশুগঞ্জ উপজেলার সোনারামপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়া।

দণ্ডপ্রাপ্তরা হলেন—চীনের নাগরিক ঝানা ইয়াংলিয়াং (৪৪), ঝু শিংলিয়াং (৪১), সান বেনহুয়া (৬৩) এবং বাংলাদেশি মো. ইফতেয়ার সিকদার (৩৩), মো. সোহাগ মিয়া (২৫) ও মো. দিদার (২৬)।

পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. রাকিবুল হাসান জানান, পরিবেশ অধিদপ্তরের অনুমোদন না নিয়ে অবৈধভাবে সীসা গলানোর মাধ্যমে কারখানাটি পরিচালনা করা হচ্ছিল। এতে পরিবেশের উপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছিল। এ কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্তদের কারাদণ্ড দেওয়া হয় এবং কারখানাটি বন্ধ করে দেওয়া হয়।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

অবৈধ সীসা কারখানায় ৩ চীনা নাগরিকসহ ছয়জনের ১৫ দিনের কারাদণ্ড

আপডেট সময় : ০৫:০৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫