ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির ১৪ ইউনিটের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ তিতাসের বুকে দুই বছর পর নৌকা বাইচ, অর্ধলক্ষাধিক দর্শকের উচ্ছ্বাস বিজয়নগর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মাইনুদ্দিন রুবেল,সাধারণ সম্পাদক এস এম টিপু চৌধুরী পলিথিন বর্জনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ প্রশাসকের সচেতনতামূলক লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে শাহীন ভাইস চেয়ারম্যান, মিজানুর রহমান সেক্রেটারি বণিকপাড়ার সড়কে জলাবদ্ধতা, দুর্গন্ধযুক্ত পানিতে চরম দুর্ভোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফুলেল শুভেচ্ছা আনন্দ মিছিল মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

ইতিহাসে আমরা হয় দেবতা, নয়তো ইবলিস মাঝখানের সাধারণ মানুষকে খুঁজে পাওয়া যায় না —রুমিন ফারহানা

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ১২:১০:২৬ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২৯৭ বার পড়া হয়েছে

যখন যে সরকার ক্ষমতায় আসে, তারা তাদের মতো করে ইতিহাস রচনা করে—ফলে ইতিহাসে আমরা হয় দেবতা, নয়তো ইবলিস; মাঝখানের সাধারণ মানুষকে খুঁজে পাওয়া যায় না।

“সরকার এসেছে, সরকার গেছে; কিন্তু ভাষা আন্দোলনের প্রকৃত ইতিহাস কোথাও সঠিকভাবে লেখা হয়নি। এটা জাতি হিসেবে আমাদের জন্য দুঃখজনক ও লজ্জাজনক।” নিজেকে ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক অলি আহাদ-এর কন্যা পরিচয় দিয়ে তিনি বলেন, পাঠ্যসূচির বইগুলোতে ভাষা আন্দোলনের প্রকৃত ইতিহাস যথাযথভাবে প্রতিফলিত হয়নি। এভাবেই ভাষা আন্দোলনের ইতিহাস ও রাজনীতির ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

সরাইলে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে না দেওয়া এবং সাম্প্রতিক রাজনৈতিক উশৃঙ্খলতার প্রসঙ্গে তিনি বলেন, কোনো একটি আসনে অন্যায়কে প্রশ্রয় দেওয়া হলে তা সারা দেশে ছড়িয়ে পড়তে পারে। তিনি সতর্ক করে বলেন, বিএনপি যদি এসব ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখে এবং প্রশ্রয় দেয়, তাহলে দলের জন্য তা শুভ হবে না; এভাবে চলতে থাকলে দেশজুড়ে অরাজক পরিস্থিতি তৈরি হতে পারে।

আওয়ামী লীগ প্রসঙ্গে বিভিন্ন সময়ে বক্তব্য দেওয়ায় তাকে ‘ট্যাগিং’-এর শিকার হতে হয় এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এই ট্যাগ-ট্যাগে আমার কিছু যায় আসে না। আমি সত্য কথা বলতে অভ্যস্ত, সেটাই বলে যাব।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে আশুগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মাদ ছড়া। উপস্থিত ছিলেন আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল আলম, উপজেলা জামায়াতের আমির মো. শাহজাহান ভুইয়া, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আশুগঞ্জের মুখ্য সমন্বয়ক আমিনুল ইসলাম ডালিম, সরকারি হাজি আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুর রহমান, নাসির মুন্সি প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং মাতৃভাষার মর্যাদা রক্ষা, ইতিহাসের সত্যনিষ্ঠ উপস্থাপন ও গণতান্ত্রিক সংস্কৃতি চর্চায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ইতিহাসে আমরা হয় দেবতা, নয়তো ইবলিস মাঝখানের সাধারণ মানুষকে খুঁজে পাওয়া যায় না —রুমিন ফারহানা

আপডেট সময় : ১২:১০:২৬ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬