ঢাকা ১১:০৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঞ্ছারামপুরে খাল খনন শেষে ২৮ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও মাদক-কিশোর গ্যাং দমনে সামাজিক প্রতিরোধের আহ্বান, ব্রাহ্মণবাড়িয়ায় এমপি-এসপির কঠোর বার্তা বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান

ব্রাহ্মণবাড়িয়ায় প্রেমঘটিত হতাশায় যুবকের আত্মহত্যা, ঘর থেকে চিঠি উদ্ধার

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০১:২৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • / ৩৭৭ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় নিজের বাড়ি থেকে ফয়সাল আহমেদ (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি শহরের পূর্ব মেড্ডা এলাকার মৃত শেখ মোহাম্মদ এমদাদের ছেলে।

বুধবার (২ জুলাই) রাত ১০টার দিকে পৌর এলাকার পূর্ব মেড্ডা মহল্লা থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন।

এর আগে, মঙ্গলবার রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ফয়সাল লেখেন—
“আমার রবের কাছে একটাই চাওয়া সেটা হল তুমি। এই দুনিয়াতে এক সঙ্গে থাকার ইচ্ছাটা অনেক দুজনের। কিন্তু দুজনের পরিবারের মানুষ গুলো বুঝলো না, আহারে কষ্ট।”

ওসি মোজাফফর হোসেন জানান, বুধবার রাতে পরিবারের লোকজন বারবার ডাকাডাকি করেও সাড়া না পেয়ে অবশেষে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে ফয়সালের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি আরও জানান, পরিবারের সদস্যদের কাছ থেকে জানা গেছে, ফয়সালের সঙ্গে এক তরুণীর দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু পারিবারিক সম্মতি না পাওয়ায় মানসিকভাবে তিনি ভেঙে পড়েন।

“প্রেমঘটিত হতাশা থেকেই সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,” বলেন ওসি।

পুলিশ ফয়সালের ঘর থেকে একটি চিঠিও উদ্ধার করেছে, যাতে তার প্রেমিকার প্রতি আবেগঘন কিছু কথা লেখা ছিল বলে জানান তিনি।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়ায় প্রেমঘটিত হতাশায় যুবকের আত্মহত্যা, ঘর থেকে চিঠি উদ্ধার

আপডেট সময় : ০১:২৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫