ঢাকা ১১:১০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঞ্ছারামপুরে খাল খনন শেষে ২৮ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও মাদক-কিশোর গ্যাং দমনে সামাজিক প্রতিরোধের আহ্বান, ব্রাহ্মণবাড়িয়ায় এমপি-এসপির কঠোর বার্তা বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান

বাবার লাশ নিল না ছেলে, দাফন করলো মানবিক সংগঠন বাতিঘর

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০৭:২৮:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • / ৩২৪ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় মোহাম্মদ ইব্রাহিম (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যুর পর তার সন্তান লাশ গ্রহণে অনিচ্ছা প্রকাশ করায় মানবিক সংগঠন ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর মরদেহটি দাফনের দায়িত্ব নেয়। মঙ্গলবার (১ জুলাই) বিকেলে ইসলামী শরীয়ত অনুযায়ী তার দাফন-কাফনের ব্যবস্থা করে সংগঠনটি।

এর আগে, গত সোমবার (৩০ জুন) সকাল ১০টার দিকে ইব্রাহিম ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য এলে হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মোবাইল ফোনে থাকা নম্বর থেকে যোগাযোগ করে ইব্রাহিমের পরিচয় নিশ্চিত করা হয়। তিনি ১৯৬৬ সালে চট্টগ্রামের হালিশহর ফইল্লাতলি বাজার এলাকায় একটি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করে নাম পরিবর্তন করে ‘ইব্রাহিম’ রাখেন। জীবিকার খোঁজে বিভিন্ন এলাকায় কাজ করার পর তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মহিষকার এলাকায় বিয়ে করেন। তাদের একমাত্র ছেলে ইসরাফিল সিয়াম। স্ত্রী তাহমিনা পরবর্তীতে তাকে ত্যাগ করে অন্যত্র বিবাহবন্ধনে আবদ্ধ হন।

জানা গেছে, দীর্ঘদিন দিনাজপুরের ‘মাদরাসাতুল মদিনা’ ও ‘জামায়াতুল মদিনায়’ বাবুর্চির কাজ করতেন ইব্রাহিম। চলতি বছরের ৫ মে তিনি ব্রাহ্মণবাড়িয়ার শ্বশুরবাড়িতে আসেন। মৃত্যুর পর ছেলে ইসরাফিল সিয়ামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাবার মরদেহ নিতে অস্বীকৃতি জানান। বিষয়টি সদর মডেল থানার মাধ্যমে বাতিঘরকে জানানো হলে, সংগঠনটি মরহুমের দাফনের উদ্যোগ নেয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন বলেন, “ইব্রাহিমের পরিবার লাশ নিতে অস্বীকৃতি জানালে আমরা বিষয়টি বাতিঘরকে জানাই। তারা যথাযথ ধর্মীয় নিয়ম মেনে জানাজা ও দাফনের ব্যবস্থা করে। এটি নিঃসন্দেহে একটি প্রশংসনীয় মানবিক উদ্যোগ।”

ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আজহার উদ্দিন বলেন, “অচেনা, অবহেলিত বা পরিবারবিচ্ছিন্ন মানুষদের মর্যাদার সঙ্গে দাফনের দায়িত্ব আমরা নিঃস্বার্থভাবে পালন করি। যেন কেউ মৃত্যুর পর অবহেলার শিকার না হয়, এটাই আমাদের অঙ্গীকার।”

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

বাবার লাশ নিল না ছেলে, দাফন করলো মানবিক সংগঠন বাতিঘর

আপডেট সময় : ০৭:২৮:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫