ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির ১৪ ইউনিটের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ তিতাসের বুকে দুই বছর পর নৌকা বাইচ, অর্ধলক্ষাধিক দর্শকের উচ্ছ্বাস বিজয়নগর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মাইনুদ্দিন রুবেল,সাধারণ সম্পাদক এস এম টিপু চৌধুরী পলিথিন বর্জনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ প্রশাসকের সচেতনতামূলক লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে শাহীন ভাইস চেয়ারম্যান, মিজানুর রহমান সেক্রেটারি বণিকপাড়ার সড়কে জলাবদ্ধতা, দুর্গন্ধযুক্ত পানিতে চরম দুর্ভোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফুলেল শুভেচ্ছা আনন্দ মিছিল মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

ট্রেনের টিকিট কালোবাজারিতে জড়িত কনটেন্ট ক্রিয়েটর বলদা রমজান হাতেনাতে আটক

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০২:৩৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • / ৩৮৬ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে ট্রেনের টিকিট কালোবাজারির সময় হাতেনাতে আটক হয়েছেন কনটেন্ট ক্রিয়েটর ও কৌতুক অভিনেতা রমজান মিয়া, যিনি অনলাইনে ‘বলদা রমজান’ নামে পরিচিত। মঙ্গলবার (১ জুলাই) সকালে তাকে আটটি আন্তঃনগর ও কমিউটার ট্রেনের টিকিটসহ আটক করে সেনাবাহিনীর সদস্যরা। দীর্ঘদিন ধরে তিনি কালোবাজারির সঙ্গে জড়িত থাকার অভিযোগ থাকলেও এতদিন ছিলেন ধরা-ছোঁয়ার বাইরে।

জানা গেছে, রমজান মিয়া ‘বলদা রমজান’ নামে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত মুখ। ফেসবুক ও ইউটিউবে তার বিভিন্ন কনটেন্ট রয়েছে, যার অধিকাংশই কৌতুকনির্ভর।

আশুগঞ্জ রেলস্টেশন এলাকায় তিনি দীর্ঘদিন ধরে নিয়মিতভাবে ট্রেনের টিকিট কালোবাজারি করছিলেন বলে অভিযোগ রয়েছে। অবশেষে মঙ্গলবার সকালে সেনাসদস্যরা তাকে আটক করতে সক্ষম হন।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আলম জানান, সেনাবাহিনীর সদস্যরা রমজান মিয়াকে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ট্রেনের টিকিট কালোবাজারিতে জড়িত কনটেন্ট ক্রিয়েটর বলদা রমজান হাতেনাতে আটক

আপডেট সময় : ০২:৩৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫