ঢাকা ১১:০৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঞ্ছারামপুরে খাল খনন শেষে ২৮ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও মাদক-কিশোর গ্যাং দমনে সামাজিক প্রতিরোধের আহ্বান, ব্রাহ্মণবাড়িয়ায় এমপি-এসপির কঠোর বার্তা বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান

অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ১২:৪৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • / ৫৩৬ বার পড়া হয়েছে

আজ মঙ্গলবার সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে অষ্টম শ্রেণির শিক্ষক-অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন সরকার।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দিবা ও প্রভাতি শাখার শ্রেণিশিক্ষকগণসহ অন্যান্য শিক্ষকমণ্ডলী।

শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফয়সাল আহমদ, দিবা শাখার ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক এএফএম আব্দুস সাকির এবং প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন সরকার। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মোঃ নাসির উদ্দিন।

সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন সরকার বলেন, “ছাত্ররা কখন, কোথায়, কী করছে—তা জানা ও বোঝা অভিভাবক এবং শিক্ষকদের যৌথ দায়িত্ব। একা কারো পক্ষে এই দায়িত্ব পালন করা সম্ভব নয়। মা-বাবার যেমন দায়িত্ব রয়েছে সন্তানের প্রতি, তেমনি শিক্ষকেরও রয়েছে তার ছাত্রদের প্রতি দায়িত্ব। শিক্ষার্থীরা বড় হয়ে যদি সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে—যেমন চিকিৎসা, প্রকৌশল, প্রশাসন কিংবা জনসেবায় নেতৃত্ব প্রদান করে—তাহলে তা কেবল অভিভাবকের গর্ব নয়, একজন শিক্ষকের জন্যও পরম আনন্দ ও সার্থকতা। তিনি আরো বলেন, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় তার দীর্ঘ ঐতিহ্য, সুনাম ও গৌরবময় ইতিহাস নানা ক্ষেত্রে অনন্য অবদান রেখে চলেছে। এই মান-মর্যাদা ভবিষ্যতেও যেন বজায় থাকে, সে লক্ষ্যে শিক্ষক সমাজ সর্বদা আন্তরিক থাকবে।”

সভায় অভিভাবকরাও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এবং সন্তানের শৈশব বিকাশে শিক্ষক-অভিভাবক সমন্বয়ের ওপর জোর দেন। অভিভাবকগণ তাদের সন্তানের প্রতি আরো যত্নশীল হবেন বলেও অভিমত ব্যক্ত করেন।

এ ধরনের মতবিনিময় সভা শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নের পাশাপাশি বিদ্যালয় ও পরিবারে পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সকলে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:৪৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫