ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঞ্ছারামপুরে খাল খনন শেষে ২৮ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও মাদক-কিশোর গ্যাং দমনে সামাজিক প্রতিরোধের আহ্বান, ব্রাহ্মণবাড়িয়ায় এমপি-এসপির কঠোর বার্তা বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান

ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির কার্যকরী পরিষদের বৈঠকে হট্টগোল

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০৬:১৮:১৯ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • / ৩৬১ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির কার্যকরী পরিষদের বৈঠকে এক পক্ষের হট্টগোল, ষ্টাফদের মারধোর, মোবাইল ফোন, নগদ টাকা এবং কম্পিউটারের হার্ডডিস্ক ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। আজ সোমবার দুপুরে শহরের মসজিদ রোডস্থ চেম্বার ভবনের কনফারেন্স রুমে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ অনেকটাই নির্বাক ও ক্ষুব্দ হয়ে চেম্বার ভবন ত্যাগ করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানান, গত ৫ আগস্ট এর পর আজ সোমবার ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির কার্যকরী পরিষদের বৈঠক আহবান করা হয় ।  বৈঠকটিতে নেতৃত্ব দিচ্ছিলেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আজিজুল হক ও বর্তমান  ভারপ্রাপ্ত সভাপতি কাজী জাহাঙ্গীর। সভায় এফবিসিসিআই সাধারণ পরিষদের সদস্য পদে প্রতিনিধির নাম প্রেরণের বিষয়ে আলোচনা হয়। সভা শেষে একটি পক্ষ হঠাৎ করে নাম প্রেরণের বিষয় ও সভার  বৈধতা নিয়ে বিরোধীতা করে হট্টগোল শুরু করেন। এক পর্যায়ে কার্যকরী বিবরণীর রেজিস্টার খাতা ছিনিয়ে নিয়ে যান ক্ষুব্ধপক্ষ টি।
পরে হট্টগোলকারীদের পক্ষে একদল লোক এসে চেম্বার ভবনের কর্মরত সচিব মো: আজিম উদ্দিনের কক্ষে প্রবেশ করে তাকে নাজেহাল করেন।এ সময় তার কাছে থাকা দুটি মোবাইল ফোন এবং নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। একই সময় পাশের কক্ষে হিসাব রক্ষক জাহাঙ্গীর আলমকেও মারধোর করেন। এসময় তার কাছ থেকে ২১ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যান বলে অভিযোগ করেন জাহাঙ্গীর। একই কক্ষে থাকা কম্পিউটার অপারেটর দুলাল মিয়াকে হুমকি দিয়ে কম্পিউটারের হার্ডডিস্ক ছিনিয়ে নিয়েযায় হট্টগোলকারিদের পক্ষের লোকজন। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোজাফফর হোসেন জানান, আওয়ামী পন্থী ব্যবসায়ী নেতারা ছিলেন বৈঠকে। পরে বিএনপিপন্থীরা এসে রেজুলেশন এর খাতা চেক করেন। এ সময় খাতা নিয়ে টানা হেচরা হয়েছে। পরে তারা চলে যায়। তবে কাদের সাথে সমস্যা হয়েছে অভিযোগকারীরা এ বিষয়ে কোন নাম পরিচয় দিতে পারেননি।
 ষ্টাফদের মারধোর টাকা ছিনিয়ে নেয়ার ঘটনা এবং কম্পিউটার হার্ডডিস্ক সিনিয়ন ইয়ার প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি জানান, এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির কার্যকরী পরিষদের বৈঠকে হট্টগোল

আপডেট সময় : ০৬:১৮:১৯ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫