ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অসহায় পাপনের জীবনে আশার আলো হয়ে পাশে দাঁড়ালেন জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির ১৪ ইউনিটের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ তিতাসের বুকে দুই বছর পর নৌকা বাইচ, অর্ধলক্ষাধিক দর্শকের উচ্ছ্বাস বিজয়নগর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মাইনুদ্দিন রুবেল,সাধারণ সম্পাদক এস এম টিপু চৌধুরী পলিথিন বর্জনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ প্রশাসকের সচেতনতামূলক লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে শাহীন ভাইস চেয়ারম্যান, মিজানুর রহমান সেক্রেটারি বণিকপাড়ার সড়কে জলাবদ্ধতা, দুর্গন্ধযুক্ত পানিতে চরম দুর্ভোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফুলেল শুভেচ্ছা আনন্দ মিছিল মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী

“অবৈধ সরকারের ৩০০ এমপির বিরুদ্ধেই একা লড়েছি” — রুমিন ফারহানা

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০২:৪৬:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • / ৬০১ বার পড়া হয়েছে

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক এবং সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আমি আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে জীবন বাজি রেখে লড়াই করেছি। অবৈধ সরকারের তিনশো এমপির বিরুদ্ধেই এককভাবে অবস্থান নিয়েছি। রাজপথে থেকে প্রতিবাদ করেছি। দেশের প্রতি আমার দায়বদ্ধতা থেকেই এই সংগ্রাম।

শুক্রবার (২৭ জুন) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দুর্গাপুরে জাতীয়তাবাদী তরুণ দলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দলীয় মনোনয়ন পেলে এবং নির্বাচিত হলে সরাইল-আশুগঞ্জকে আধুনিক ও উন্নত রূপে গড়ে তুলব। এলাকাবাসীর স্বপ্নপূরণে নিরলসভাবে কাজ করব।

দুর্গাপুর ইউনিয়ন জাতীয়তাবাদী তরুণ দলের সভাপতি প্রার্থী আজিম রানার সভাপতিত্বে আয়োজিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ভিপি জহিরুল ইসলাম, সহ-সভাপতি অ্যাডভোকেট গোলাম সারোয়ার খোকন ও এবিএম মুমিনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন মনির, সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার, জাতীয়তাবাদী তরুণ দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আজিজুর রহমান হেলাল, জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক আরাফাত আহমেদ হৃদয় এবং আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. নাসির মুন্সী।

সভায় রুমিন ফারহানা আরও বলেন, সরাইল-আশুগঞ্জের উন্নয়ন নিশ্চিত করতে হলে আপনাদের আমার পাশে থাকতে হবে। আমার হাতকে শক্তিশালী করা মানেই বিএনপিকে শক্তিশালী করা, মানে খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বকে শক্ত ভিত প্রদান করা।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

“অবৈধ সরকারের ৩০০ এমপির বিরুদ্ধেই একা লড়েছি” — রুমিন ফারহানা

আপডেট সময় : ০২:৪৬:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫