ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঞ্ছারামপুরে খাল খনন শেষে ২৮ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও মাদক-কিশোর গ্যাং দমনে সামাজিক প্রতিরোধের আহ্বান, ব্রাহ্মণবাড়িয়ায় এমপি-এসপির কঠোর বার্তা বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান

ব্রাহ্মণবাড়িয়ায় পরপর তিন সাংবাদিকের মোটরসাইকেল চুরি

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০২:৪৩:২৭ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • / ৩২৯ বার পড়া হয়েছে

জেলায় চুরির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। বিদ্যুতের মেইন সংযোগ তার ও মিটারসহ মোটরসাইকেল, বাইসাইকেল ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র চুরির ঘটনা প্রায় প্রতিদিনই ঘটছে বলে জানা গেছে।

সাম্প্রতিক সময়ে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিটিজেএ)-এর সভাপতিসহ পরপর তিনজন টেলিভিশন সাংবাদিকের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত কোনো মোটরসাইকেল উদ্ধার হয়নি, ফলে মোটরসাইকেল ব্যবহারকারী সাংবাদিকদের মধ্যে ব্যাপক উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, বিটিজেএ সভাপতি আল-আমিন শাহিনের মোটরসাইকেলটি সোমবার রাতে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে চুরি হয়ে যায়। এর আগে, ৩ এপ্রিল সন্ধ্যায় আরটিভির জেলা প্রতিনিধি আজিজুর রহমান পায়েলের মোটরসাইকেলটি জেলা শহরের পূর্ব পাইকপাড়া এলাকায় নিজ বাসার সামনে থেকে চুরি হয়। এছাড়া, গত ৪ ডিসেম্বর রাতে ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি খন্দকার রায়হানের মোটরসাইকেলটি তার গ্রামের বাড়ি আশুগঞ্জ উপজেলার খোলাপাড়া এলাকা থেকে চুরি হয়।

এ বিষয়ে আরটিভির জেলা প্রতিনিধি আজিজুর রহমান পায়েল বলেন, মোটরসাইকেল ছাড়া টেলিভিশন সাংবাদিকতা করা খুবই কঠিন। আমার চুরি হওয়া মোটরসাইকেলটি এখনো উদ্ধার হয়নি। পরপর তিনজন সাংবাদিকের মোটরসাইকেল চুরির ঘটনায় আমরা সবাই আতঙ্কে রয়েছি।

চ্যানেল টোয়েন্টিফোর-এর জেলা প্রতিনিধি প্রকাশ লাল দাসও একই ধরনের উদ্বেগ প্রকাশ করেন।

বিটিজেএ-এর সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমন বলেন, পরপর তিনজন সাংবাদিকের মোটরসাইকেল চুরির ঘটনায় বাকিরা চরম আতঙ্কে রয়েছেন। আমরা পুলিশ সুপারের সরাসরি হস্তক্ষেপ কামনা করছি, যেন মোটরসাইকেলগুলো উদ্ধার এবং চোর চক্রটিকে শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান জানান, মোটরসাইকেল চোরচক্রকে ধরতে আমাদের অভিযান চলছে। পাশাপাশি বিটিজেএ সভাপতি আল-আমিন শাহিনের মোটরসাইকেল চুরির ঘটনায় দ্রুত মামলা নিতে সদর মডেল থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেওয়া হয়েছে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়ায় পরপর তিন সাংবাদিকের মোটরসাইকেল চুরি

আপডেট সময় : ০২:৪৩:২৭ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫