ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঞ্ছারামপুরে খাল খনন শেষে ২৮ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও মাদক-কিশোর গ্যাং দমনে সামাজিক প্রতিরোধের আহ্বান, ব্রাহ্মণবাড়িয়ায় এমপি-এসপির কঠোর বার্তা বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান

ব্রাহ্মণবাড়িয়ায় একযোগে একাধিক থানায় পুলিশ কর্মকর্তাদের বদলি

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ১০:৩১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • / ৩৪৬ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ প্রশাসনে একযোগে বড় ধরনের রদবদল হয়েছে। জেলার একাধিক থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং পুলিশ পরিদর্শক পর্যায়ে বদলির আদেশ জারি করেছে জেলা পুলিশ প্রশাসন।

রবিবার (২২ জুন) রাতে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) এহতেশামুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব রদবদলের নির্দেশ দেওয়া হয়। এতে উল্লেখ করা হয়, জনস্বার্থে এসব বদলি ও পদায়ন অবিলম্বে কার্যকর হবে।

বদলির তালিকায় রয়েছেন আশুগঞ্জ থানার ওসি মো. বিল্লাল হোসেন, যিনি সদর কোর্টে পুলিশ পরিদর্শক হিসেবে দায়িত্ব পাবেন। সরাইল থানার ওসি মো. রফিকুল ইসলামকেও একই পদে (সদর কোর্ট) পদায়ন করা হয়েছে। নবীনগর থানার ওসি মো. আব্দুর রাজ্জাককে ডিএসবি শাখায় পুলিশ পরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে নতুন যাঁরা থানাগুলোতে ওসি হিসেবে দায়িত্ব নিচ্ছেন, তাঁদের মধ্যে রয়েছেন—নাসিরনগর থানার ওসি মো. খাইরুল আলম, যিনি এখন আশুগঞ্জ থানায় দায়িত্ব পালন করবেন। পুলিশ লাইন্সে সংযুক্ত মুহাম্মদ আজাহারুল ইসলামকে পাঠানো হয়েছে নাসিরনগর থানায়। বাঞ্ছারামপুর থানার ওসি মোরশেদুল আলম চৌধুরীকে সরাইল থানায় পদায়ন করা হয়েছে।

এ ছাড়া, আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) শাহীনূর ইসলামকে নবীনগর থানায় ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. হাসান জামিল খান নতুন ওসি হিসেবে দায়িত্ব নিচ্ছেন বাঞ্ছারামপুর থানায়।

রদবদলের বিষয়টি সোমবার (২৩ জুন) সকালে নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ওবায়দুর রহমান। তিনি জানান, জনস্বার্থে এই রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তা তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়ায় একযোগে একাধিক থানায় পুলিশ কর্মকর্তাদের বদলি

আপডেট সময় : ১০:৩১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫