ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঞ্ছারামপুরে খাল খনন শেষে ২৮ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও মাদক-কিশোর গ্যাং দমনে সামাজিক প্রতিরোধের আহ্বান, ব্রাহ্মণবাড়িয়ায় এমপি-এসপির কঠোর বার্তা বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান

বিজয়নগরে বিল থেকে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় শনাক্ত, হত্যাকাণ্ডে জড়িত তিনজন গ্রেফতার

আবু নাছের (রতন), আজকের ব্রাহ্মণবাড়িয়া
  • আপডেট সময় : ০৮:৩৮:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • / ৩৯১ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের টানমনিপুর এলাকায় রাস্তার পাশে একটি বিল থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা মরদেহের পরিচয় শনাক্তসহ গলাকেটে হত্যা ও ডাকাতির ঘটনায় ব্যবহৃত অস্ত্র ও লুটকৃত মালামাল উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত পাঁচজনের মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন—আশুগঞ্জ উপজেলার দগরিসার গ্রামের সামসুল ইসলামের ছেলে তৌহিদুল ইসলাম (৩১), আলমগীর মিয়ার ছেলে সামির খান (২৫) এবং শুক্কুর আলীর ছেলে সিয়াম (১৬)। তাদেরকে শনিবার (২১ জুন) ভোররাতে আশুগঞ্জের আড়াইসিধা এলাকা থেকে আটক করা হয়।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধারের পর পুলিশ পরিচয় শনাক্তে বিভিন্নভাবে অনুসন্ধান শুরু করে। তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন সূত্রের সহায়তায় নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা হয়। তিনি ময়মনসিংহ জেলার বাসিন্দা মুজিবুর রহমান (৩৫)। বর্তমানে তিনি আশুগঞ্জে ভাড়া বাসায় বসবাস করতেন এবং পেশায় একজন সিএনজি চালক ছিলেন।

ওসি আরও জানান, আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, সিএনজি ছিনতাইয়ের উদ্দেশ্যে মুজিবুর রহমানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। অভিযানকালে তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সিএনজি, তিনটি ছুরি, একটি মোবাইল ফোন, একজোড়া জুতা, রক্তমাখা কাপড় ও একটি রশি উদ্ধার করা হয়েছে।

ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

বিজয়নগরে বিল থেকে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় শনাক্ত, হত্যাকাণ্ডে জড়িত তিনজন গ্রেফতার

আপডেট সময় : ০৮:৩৮:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫