ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঞ্ছারামপুরে খাল খনন শেষে ২৮ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও মাদক-কিশোর গ্যাং দমনে সামাজিক প্রতিরোধের আহ্বান, ব্রাহ্মণবাড়িয়ায় এমপি-এসপির কঠোর বার্তা বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১০০ কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ১০:২০:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
  • / ৩৯৮ বার পড়া হয়েছে

সকালবেলা সময়মতো অফিসে হাজির না হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার শতাধিক কর্মকর্তা ও কর্মচারীকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।

গত ১৮ জুন (বুধবার) সকালে পৌরসভায় গিয়ে সংশ্লিষ্টদের অনুপস্থিত দেখে প্রশাসক নিজেই এই সিদ্ধান্ত নেন। তবে বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পায় বৃহস্পতিবার সন্ধ্যার পর।

পৌরসভা সূত্রে জানা গেছে, সেখানে বর্তমানে নির্বাহী প্রকৌশলী ও পৌর নির্বাহী কর্মকর্তাসহ প্রায় ৭০ জন স্থায়ী কর্মী কর্মরত রয়েছেন। এ ছাড়া বিভিন্ন পদে চুক্তিভিত্তিক আরও কিছু কর্মকর্তা-কর্মচারী যুক্ত রয়েছেন। সব মিলিয়ে প্রায় ১০০ জনকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।

জেলার কয়েকজন বাসিন্দা, যাঁরা পরিচয় প্রকাশে অনিচ্ছুক, জানান—দীর্ঘদিন ধরেই পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা সময়মতো অফিসে আসেন না। এ নিয়ে বিভিন্ন সময়ে পৌর প্রশাসকের কাছে অভিযোগও গেছে।

পৌর প্রশাসক এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) শঙ্কর কুমার বিশ্বাস বলেন, “বুধবার সকাল ৯টায় পৌরসভায় গিয়ে ৯টা ১৬ মিনিট পর্যন্ত অপেক্ষা করি। এ সময়ের মধ্যে কোনো কর্মকর্তা-কর্মচারী উপস্থিত হননি। অফিসে দেরিতে উপস্থিতির জন্য ১০০ জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে তাদের ব্যাখ্যা দিতে বলা হয়েছে।”

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১০০ কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ

আপডেট সময় : ১০:২০:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫