সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১
আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
- আপডেট সময় : ০৭:১৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
- / ৩২৯ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন।
রবিবার (১৫ জুন) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বুধন্তি ইউনিয়নের শশই ডাক্তার বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন রহমান জানান, দুপুর ১২টার দিকে সিলেটগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের চালক সোহাগ ঘটনাস্থলেই মারা যান। নিহত সোহাগের পিতার নাম ও ঠিকানা এখনও জানা যায়নি।
তিনি আরও জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সংবাদটি শেয়ার করুন






















