ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঞ্ছারামপুরে খাল খনন শেষে ২৮ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও মাদক-কিশোর গ্যাং দমনে সামাজিক প্রতিরোধের আহ্বান, ব্রাহ্মণবাড়িয়ায় এমপি-এসপির কঠোর বার্তা বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান

অগ্নিসংযোগ ও বিস্ফোরণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা মাইনুল ইসলাম গ্রেফতার

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০৫:৫৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • / ৫২৩ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই এলাকায় সংঘটিত অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় কুট্রাপাড়া এলাকার মৃত মোশারফ হোসেন (ওরফে মুছা মিয়া) এর ছেলে মোঃ মাইনুল ইসলামকে গ্রেফতার করেছে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ।

জানা গেছে, মোঃ মাইনুল ইসলাম বিএনপির অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দলের সরাইল উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক (৫) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্র ও অনুসন্ধানে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন সময় সাধারণ মানুষের ওপর প্রভাব বিস্তার ও ভয়ভীতি প্রদর্শন করে আসছিলেন। যদিও তিনি সরাইল উপজেলার স্থায়ী বাসিন্দা, তবে ব্যক্তিগত যোগাযোগের সূত্রে নাটাই এলাকায় নিয়মিত যাতায়াত করতেন। সম্প্রতি সেখানে সংঘটিত অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় তার সরাসরি সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

এসব অভিযোগের ভিত্তিতে সদর থানা পুলিশ গত শনিবার তাকে গ্রেফতার করে।

আরও জানা গেছে, মোঃ মাইনুল ইসলাম আওয়ামী লীগের শাসনামলেও সরাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিক ঠাকুরের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে রাজনৈতিক প্রভাব খাটিয়ে একটি অসাধু চক্র গড়ে তোলেন, যেখানে মাদকসেবন ও অপকর্ম চলতো বলে অভিযোগ রয়েছে।

জনমনে প্রশ্ন, যিনি আওয়ামী লীগের শাসনামলেও উপজেলা আওয়ামী লীগ নেতার ঘনিষ্ঠ ছিলেন এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে একটি অসাধু চক্র গড়ে তোলেন বলে অভিযোগ রয়েছে তিনি কীভাবে এখন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আহবায়ক কমিটিতে পদ পেতে পারেন? আওয়ামী লীগের ছত্রছায়ায় যাঁর অপকর্ম চলেছে বলে শোনা যায়, তিনি কমিটিতে জায়গা পান কীভাবে এ নিয়ে এলাকাজুড়ে চাঞ্চল্য ও প্রশ্ন উঠেছে।

এছাড়াও, তিনি নিজেকে পুলিশের সোর্স পরিচয় দিয়ে বিভিন্ন সময় নিরীহ মানুষকে হয়রানিমূলক হুমকি দিতেন বলে অভিযোগ উঠেছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাফফর হোসেন জানান, সদর উপজেলার নাটাই এলাকায় সংঘটিত অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলার এজহারভুক্ত আসামি আমরা তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছি।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

অগ্নিসংযোগ ও বিস্ফোরণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা মাইনুল ইসলাম গ্রেফতার

আপডেট সময় : ০৫:৫৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫