ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঞ্ছারামপুরে খাল খনন শেষে ২৮ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও মাদক-কিশোর গ্যাং দমনে সামাজিক প্রতিরোধের আহ্বান, ব্রাহ্মণবাড়িয়ায় এমপি-এসপির কঠোর বার্তা বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান

ব্রাহ্মণবাড়িয়ায় কোরবানির মাংস কাটতে গিয়ে আহত শতাধিক

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৬:৩২:৪৬ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫
  • / ৪১৮ বার পড়া হয়েছে

আজ সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। ঈদের নামাজ শেষে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানির পশু জবাই ও মাংস কাটার সময় শুধু ব্রাহ্মণবাড়িয়া জেলায় আহত হয়েছেন অন্তত ১০০ জন।

শনিবার (৭ জুন) বিকেল ৪টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন এসব আহত ব্যক্তি। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. শুভ্র রায়।

জানা গেছে, কোরবানির পশু জবাই ও মাংস কাটার ক্ষেত্রে অভিজ্ঞতার অভাব থাকায় ধারালো ছুরি, রামদা ও চাপাতির আঘাতে আহতদের হাত-পা ও শরীরের বিভিন্ন অংশে ক্ষত সৃষ্টি হয়েছে। তবে কারও কারও সেলাইয়ের প্রয়োজন হলেও অধিকাংশের অবস্থা আশঙ্কাজনক নয়।

আহতদের মধ্যে রয়েছেন—ফুলবাড়িয়া এলাকার পাবেল মিয়া (২৭), ঘাটুরার সেলিম (৪৫), চাঁনপুরের আরস মিয়া (২৬), জহিরুল হক (৫০), মো. মিলন (২৩), আজিজুল (২১), শাকিব (২৮), জীবন (৪০), সুমন (২৬), রামরাইলের আলামিন (২৩), আক্কাস (৪৫), উবায়দুল (৩৩), ইউবিন (২২), রহমত আলী (৫৫), সুলতানপুরের আবু সুফিয়ান (১৫), সাদেক (১৮) প্রমুখ।

আহত আরস মিয়া, পেশায় একজন রিকশাচালক, জানান, মাংস কাটার সময় অসাবধানতাবশত ছুরি হাতে লেগে যায়। পরে হাসপাতালে এসে তিনটি সেলাই নিতে হয়েছে।

ডা. শুভ্র রায় জানান, ঈদের দিন সকাল থেকে বিকেল পর্যন্ত প্রায় ১০০ জন রোগী জরুরি বিভাগে এসেছেন। তাদের প্রায় সবাই কোরবানির সময় আহত হয়েছেন। সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। গুরুতর আহত কেউ নয়।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়ায় কোরবানির মাংস কাটতে গিয়ে আহত শতাধিক

আপডেট সময় : ০৬:৩২:৪৬ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫