ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঞ্ছারামপুরে খাল খনন শেষে ২৮ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও মাদক-কিশোর গ্যাং দমনে সামাজিক প্রতিরোধের আহ্বান, ব্রাহ্মণবাড়িয়ায় এমপি-এসপির কঠোর বার্তা বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান

ব্রাহ্মণবাড়িয়া বেহাল সড়কে সিলিন্ডার বোঝাই ট্রাক উল্টে একের পর এক বিস্ফোরণ

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ১০:৫২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • / ৩৪৪ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলার বিরাসার এলাকায় খানাখন্দে ভরা মহাসড়কে গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাক উল্টে একের পর এক সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোন হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

বুধবার (৪ জুন) ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের প্রচণ্ড শব্দ, আগুন ও ধোঁয়ার কারণে আশপাশের এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ব্রাহ্মণবাড়িয়া ও সরাইল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার ফলে মহাসড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে। পরে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, ঢাকার শাহবাগ থেকে ছেড়ে আসা সিলিন্ডারবাহী ট্রাকটি ব্রাহ্মণবাড়িয়ার মধ্যপাড়ার বর্ডার বাজারের দিকে যাচ্ছিল। পথে শহরের বাইপাসসংলগ্ন বিরাসার এলাকায় একটি বড় গর্তে চাকা পড়ে গেলে চালক ট্রাকটির নিয়ন্ত্রণ হারান, ফলে সেটি উল্টে যায়।

বেহাল কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার অংশে খাদে ট্রাক উল্টে এতে থাকা একের পর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ভয়াবহ আগুনের সৃষ্টি হয়। চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের বিকট শব্দে কয়েকটি ভবনের জানালার গ্লাস ফেটে যায়।

জানা গেছে, গত কয়েক বছর ধরে আশুগঞ্জ-আখাউড়া চার লেন মহাসড়কের কাজ চলছে। এতে করে কুমিল্লা-সিলেট মহাসড়কের কিছু অংশে ব্যাপক খানাখন্দের সৃষ্টি হয়েছে। বিশেষ করে বিরাসার, ঘাটুরা, পৈরতলা এলাকায় নিয়মিত দুর্ঘটনা ঘটে। আজ বুধবার ভোরে কুমিল্লা অভিমুখী একটি ট্রাক গ্যাস সিলিন্ডার বোঝাই করে নিয়ে যাচ্ছিল।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপ-পরিচালক নিউটন দাস জানান, ট্রাকটি খাদে পড়ে উল্টে গেলে তাতে আগুন ধরে যায়। পরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভাতে সক্ষম হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একের পর এক সিলিন্ডার বিস্ফোরণের কারণে আশপাশের মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়া বেহাল সড়কে সিলিন্ডার বোঝাই ট্রাক উল্টে একের পর এক বিস্ফোরণ

আপডেট সময় : ১০:৫২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫