ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঞ্ছারামপুরে খাল খনন শেষে ২৮ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও মাদক-কিশোর গ্যাং দমনে সামাজিক প্রতিরোধের আহ্বান, ব্রাহ্মণবাড়িয়ায় এমপি-এসপির কঠোর বার্তা বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান
পরিবেশ সচেতনতা ও নান্দনিকতা বৃদ্ধির লক্ষ্যে

ব্রাহ্মণবাড়িয়ায় ৯ কিলোমিটার সড়কজুড়ে ঋতুভিত্তিক ৫ হাজার ফুলগাছ রোপণ

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ১০:০৮:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • / ৩৬৮ বার পড়া হয়েছে

পরিবেশ সচেতনতা ও নান্দনিকতা বৃদ্ধির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার সিমনা-ব্রাহ্মণবাড়িয়া ৯ কিলোমিটার সড়কজুড়ে ঋতুভিত্তিক ৫ হাজার ফুলগাছ রোপণের মাধ্যমে রঙিন ফুলের বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (৩ জুন) সকালে সদর উপজেলা প্রশাসনের এই মহতী উদ্যোগের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার সম্মানিত জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি প্রশাসনিক দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, এই কর্মসূচীর মাধ্যমে সড়কের সৌন্দর্য যেমন বৃদ্ধি পাবে, তেমনি পরিবেশের ভারসাম্য রক্ষায়ও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয় জনগণের সহযোগিতায় এই উদ্যোগকে টেকসই করতে হবে।

এই বৃক্ষরোপণ কর্মসূচীতে ঋতুভিত্তিক ফুলের গাছ যেমন—কৃষ্ণচূড়া, সোনালু, রাধাচূড়া, শিমুল, পলাশসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হচ্ছে, যা প্রতিটি ঋতুতে সড়কটিকে নতুন রঙে সজ্জিত করবে। এর মধ্যে ১ হাজার কৃষ্ণ চূড়া, ১ হাজার সোনালু, ১ হাজার জারুল, ১ হাজার পলাশ ও অন্যান্য জাতের ১ হাজার গাছ।

সীমনা-ব্রাহ্মণবাড়িয়া ৯ কিলোমিটারের সড়কে নানা প্রজাতির ৫ হাজার ফুলগাছ রোপণে জেলা প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়ে নদী ও প্রকৃতির সুরক্ষা নিয়ে কাজ করা সংগঠন তরী বাংলাদেশের আহবায়ক শামীম আহমেদ বলেন, জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম এ মহতি কাজে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের পাশাপাশি সকল শ্রেণি-পেশার মানুষজনকে সম্পৃক্ত করায় প্রকল্পটি শতভাগ বাস্তবায়ন হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।
এর ফলে যেমন রঙিন হবে সড়কটি পাশাপাশি গাছের ছায়া, ফুল, পাখিদের ও আবাস স্থলের পরিনত হবে। এখানে ঋতুভিত্তিক যেসব ফুলগাছ রোপণের পরিকল্পনা করা হয়েছে তা বারো মাস পর্যটকদেরও আকৃষ্ট করবে।
তরী বাংলাদেশ আশা করে ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলার সর্বসাধারণ গাছগুলোর যত্ন নিবেন এবং এর সুফল নিশ্চয় পরবর্তী প্রজন্ম ভোগ করবে।

সড়কের পাশে ফুলের এই সবুজ বেষ্টনী ব্রাহ্মণবাড়িয়াকে আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

পরিবেশ সচেতনতা ও নান্দনিকতা বৃদ্ধির লক্ষ্যে

ব্রাহ্মণবাড়িয়ায় ৯ কিলোমিটার সড়কজুড়ে ঋতুভিত্তিক ৫ হাজার ফুলগাছ রোপণ

আপডেট সময় : ১০:০৮:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫