ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঞ্ছারামপুরে খাল খনন শেষে ২৮ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও মাদক-কিশোর গ্যাং দমনে সামাজিক প্রতিরোধের আহ্বান, ব্রাহ্মণবাড়িয়ায় এমপি-এসপির কঠোর বার্তা বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে অর্ধ কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ১২:২৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
  • / ৩৩৬ বার পড়া হয়েছে

সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) গত ২৩ মে ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের বিভিন্ন অবৈধ ভারতীয় পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে।

অভিযানে জব্দকৃত পণ্যের মধ্যে উল্লেখযোগ্য রয়েছে ১,৫৪,৫৭৫ পিস ভারতীয় বাঁজি, বিপুল পরিমাণ মেহেদী, রেডবুল এনার্জি ড্রিংক, গাঁজা, বাংলাদেশি সোনালী মশার কয়েল এবং একটি অটো ট্রলি গাড়ি। এসব মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৩ লাখ ৩৭ হাজার ৫০ টাকা। বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত মালামাল আখাউড়া ও কুমিল্লা কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

অভিযান সম্পর্কে সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জিয়াউর রহমান (পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি) বলেন, সীমান্তে আইন-শৃঙ্খলা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। নিয়মিত অভিযান ও গোয়েন্দা কার্যক্রমের অংশ হিসেবেই এই সফল অভিযান পরিচালিত হয়েছে। তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে অর্ধ কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ

আপডেট সময় : ১২:২৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫