ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঞ্ছারামপুরে খাল খনন শেষে ২৮ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও মাদক-কিশোর গ্যাং দমনে সামাজিক প্রতিরোধের আহ্বান, ব্রাহ্মণবাড়িয়ায় এমপি-এসপির কঠোর বার্তা বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান

ব্রাহ্মণবাড়িয়ায় গলা কাটা ও চোখ উপড়ানো দুই মরদেহ উদ্ধার

আবু নাছের (রতন)
  • আপডেট সময় : ০৫:৪৮:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • / ৪৮১ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় সাকিবুল ইসলাম জয় (২৬) ও লিটন মিয়া (২০) নামে দুই যুবকের মরদেহ পৃথক স্থান থেকে উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ মে) সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে পুনিয়াউট আনসার ও ভিডিপি অফিস এলাকায় ঝোপ থেকে সাকিবুল ইসলাম জয়ের মরদেহ ও শনিবার (১০ মে) রাত ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের বিয়াল্লিশর এলাকা থেকে লিটন মিয়া মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জয় জেলা শহরের দক্ষিণ পৈরতলার শেখ জালাল মাজার এলাকার মামুন মিয়ার ছেলে। পুলিশের দাবি, তিনি এলাকার চিহ্নিত ছিনতাইকারী। লিটন মিয়া ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মেড্ডার (বনানীপাড়া) বাসিন্দা ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, শনিবার রাতে বিয়াল্লিশর এলাকার স্থানীয়রা পুলিশকে জানান মরদেহর বিষয়ে ও সকালে ৯৯৯-এর মাধ্যমে খবর পাই পুনিয়াউটে ঝোপে একটি মরদেহ পড়ে আছে। পরে পুলিশ পৃথক পৃথক স্থান থেকে দুই যুবকের লাশ উদ্ধার করে।
জয়কে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে এবং একটি চোখ উপড়ে ফেলা হয়েছে। তিনি আরও জানান, মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। নিহত জয় এলাকার চিহ্নিত ছিনতাইকারী ছিলেন। তার বিরুদ্ধে থানায় ৫টি মামলা চলমান রয়েছে। কী কারণে এই হত্যাকাণ্ড তা তদন্ত করে দেখা হচ্ছে। তিনি জানান, লিটন মিয়ার প্রতিদিনের মতো শনিবার সকালে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে গ্যারেজ থেকে বের হন। রাতে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশর এলাকায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তার গলা ও হাতের কবজি কাটা ছিল। ঘটনাস্থল থেকে অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। এটা পূর্বশত্রুতা নাকি দস্যুতা তা বোঝা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়ায় গলা কাটা ও চোখ উপড়ানো দুই মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৫:৪৮:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫