ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঞ্ছারামপুরে খাল খনন শেষে ২৮ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও মাদক-কিশোর গ্যাং দমনে সামাজিক প্রতিরোধের আহ্বান, ব্রাহ্মণবাড়িয়ায় এমপি-এসপির কঠোর বার্তা বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান
ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

মানবতার পক্ষে কাজ করার লক্ষ্যে সবাইকে সমাজের অসহায় মানুষের পক্ষে ভালো কিছু নিয়ে দাঁড়াতে হবে – জেলা প্রশাসক দিদারুল আলম

আবু নাছের (রতন)
  • আপডেট সময় : ১২:২৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • / ৪৩৮ বার পড়া হয়েছে

দুইদিন ব্যাপী ব্যাপক কর্মসূচীর মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতির রাজধানী ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্টের জনক জ্বীন হেনরী ডুনান্ট এর ১৯৭তম জন্মদিন তথা বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস ২০২৫ ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে পালিত হয়েছে।

এ উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া জেলা ইউনিটের উদ্যোগে গৃহীত কর্মসূচী অনুযায়ী ৭ মে স্থানীয় সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের দুই গ্রুপে রচনা এবং চিত্রাংকন প্রতিযোগিতা আয়োজন করা হয়। ৮ মে সকাল ১০টায় জেলা সদর হাসপাতাল রোডস্থ রেড ক্রিসেন্ট ভবন চত্বরে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন ইউনিট চেয়ারম্যান ও জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম। রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন করেন ইউনিটের ভাইস-চেয়ারম্যান আসাদুজ্জামান শাহীন।

পরে জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চ চত্বর হতে জেলা প্রশাসকের নেতৃত্বে আজীবন সদস্য, যুব রেড ক্রিসেন্ট সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের বিভিন্ন স্কুল ও কলেজের রেড ক্রিসেন্ট সদস্যদের সমন্বিত একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে সরোদমঞ্চে ‘মানবতার পক্ষে’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম। জেলা রেড ক্রিসেন্ট ইউনিট এর ভাইস চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান শাহীন এর সভাপতিত্বে এবং সেক্রেটারি মিজানুর রহমান এর উপস্থাপনায় এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার জুলফিকার হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন, সদর উপজেলা বিআরডিবি’র কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আলী আজম, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান, ইউনিট ল্যাভেল অফিসার ইমরান হোসেনসহ আরো অনেকে।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুব সদস্য মেহের তানজীম, সাবেক যুব প্রধান মোঃ আনিছুর রহমান, সাবেক যুব প্রধান মাহবুবুর রহমান, কার্য নির্বাহী সদস্য তানবীর রুবেল, ছাত্র প্রতিনিধি শাহ আলম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক উপস্থিত শিক্ষার্থীসহ সবার উদ্দেশ্যে বলেন, মানবতার পক্ষে কাজ করার লক্ষ্যে সবাইকে সমাজের অসহায় মানুষের পক্ষে ভালো কিছু নিয়ে দাঁড়াতে হবে। এর পর জ্বীন হেনরী ডুনান্ট এর ১৯৭তম জন্মদিন উপলক্ষে প্রধান অতিথি কেক কাটেন। রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। সর্বশেষে প্রধান অতিথি রেড ক্রিসেন্টের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আগ্রহীদের বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা ও রক্তদান কর্মসূচী উদ্বোধন করেন।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

মানবতার পক্ষে কাজ করার লক্ষ্যে সবাইকে সমাজের অসহায় মানুষের পক্ষে ভালো কিছু নিয়ে দাঁড়াতে হবে – জেলা প্রশাসক দিদারুল আলম

আপডেট সময় : ১২:২৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫