ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঞ্ছারামপুরে খাল খনন শেষে ২৮ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও মাদক-কিশোর গ্যাং দমনে সামাজিক প্রতিরোধের আহ্বান, ব্রাহ্মণবাড়িয়ায় এমপি-এসপির কঠোর বার্তা বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান

ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন, ২ ভাশুর গ্রেপ্তার

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০১:২২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • / ৪৪৬ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় এক সৌদি প্রবাসীর স্ত্রীকে নারিকেল গাছের সাথে ৩ঘন্টা বেঁধে রেখে নির্যাতন ও তার ছেলে মেয়েকে মারধর করা হয়েছে। সোমবার বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত এই নির্যাতন চলে। সদর উপজেলা সুলতানপুর ইউনিয়নের মধ্যপাড়া মন্তাজ মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। এসংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে এলাকা জুড়ে চাঞ্চলকর সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় মঙ্গলবার (২২ এপ্রিল) ওই গৃহবধূর ২ ভাশুর মঙ্গল মিয়া ও জয়নাল আবেদীনকে গ্রেফতার করেছে পুলিশ।

নির্যাতনের শিকার ওই গৃহবধূ চিকিৎসা নিয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। গ্রেফতারকৃতরা সুলতানপুরের মধ্যপাড়ার মন্তাজ মিয়ার ছেলে।

ভুক্তভোগী নারী শারমিন আক্তার জানান, তার স্বামী মো. হায়দার আলী সৌদি আরবে থাকার সুবাদে শ্বশুরবাড়ির লোকজন তার সঙ্গে প্রায়ই ঝগড়া করে। টাকার লেনদেন ও বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে তারা বিরোধে জড়ায়। এমনকি তিনি কুপ্রস্তাবেরও শিকার হয়েছেন।
তিনি আরো জানান, গত সোমবার বিকেলে তিনি স্বামীর সঙ্গে ফোনে কথা বলছিলেন। এ সময় তার দুই ভাশুর হঠাৎ করে তাকে ঘর থেকে টেনেহিঁচড়ে বের করেন। এ সময় সন্তানসহ তাকে মারধর করা হয়। এক পর্যায়ে ২ ভাশুরসহ শ্বশুরবাড়ির লোকজন মিলে তাকে একটি গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেন। কয়েকজন প্রতিবেশী এগিয়ে এলেও তারা কর্ণপাত করেননি। পরে ইউনিয়ন পরিষদের এক মেম্বার (সদস্য) এসে তাকে উদ্ধার করেন।

শ্বশুরবাড়ির লোকজন শারমীনের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করে জানান, গৃহবধূ শারমীন বেপরোয়া চলতেন বলে তাদের সঙ্গে এ নিয়ে বিরোধ হতো।
গত সোমবারও এসব বিষয়েই তাকে বাধা দেওয়া হলে ঘটনার সূত্রপাত হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. মোজাফ্ফর হোসেন বলেন, ঘটনার সময় স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে ওই নারীকে উদ্ধার করা হয়। নির্যাতনের ঘটনায় ওই নারী ৭ জনের নাম উল্লেখ করে অভিযোগ করেছেন। এজাহারনামীয় আসামি হিসেবে শারমীনের ২ ভাশুরকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন, ২ ভাশুর গ্রেপ্তার

আপডেট সময় : ০১:২২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫