ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঞ্ছারামপুরে খাল খনন শেষে ২৮ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও মাদক-কিশোর গ্যাং দমনে সামাজিক প্রতিরোধের আহ্বান, ব্রাহ্মণবাড়িয়ায় এমপি-এসপির কঠোর বার্তা বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান

স্বামীকে কোপানোর পর স্ত্রীকে কুপিয়ে হত্যা

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৩:২৩:১৬ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • / ৪৩২ বার পড়া হয়েছে

এখনো হাসপাতালে চিকিৎসাধীন স্বামী জমি নিয়ে বিরোধের জেরে দুই সপ্তাহ আগে স্বামীকে কুপিয়ে জখম করা হয়। এ অবস্থায় গতকাল সোমবার (০৭ এপ্রিল) তার স্ত্রীকে ঘরে ঢুকে হত্যা করা হলো। এসময় রক্ষা পায়নি তাদের ১৪ বছরের সন্তান তাকেও পিটিয়ে জখম করা হয়। এমনই এক ঘটনা ঘটে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের পুঁথাই গ্রামে। সোমবার ভোরে ওই গ্রামের মানিক মিয়ার স্ত্রী ময়না বেগমকে (৪৬) হত্যা করে তারই স্বজনরা। এর দুই সপ্তাহ আগে মানিক মিয়ার উপর হামলা করা হয়। সোমবারের হামলায় তাদের ছেলে মহিমও (১৪) আহত হয়।

নিহতের পরিবার জানায়, মানিক মিয়ার সঙ্গে তার আপন ভাই ও চাচাতো ভাইদের জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জেরে সোমবার ভোরে মানিক মিয়ার ঘরে হামলা চালিয়ে গবাদি পশু লুট করা হয়। এতে মানিক মিয়ার স্ত্রী ময়না ও ছেলে মহিম বাধা দিতে গেলে তাদেরকেও মারধর করা হয়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ময়না বেগমকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। হত্যাকাণ্ডের শিকার ওই নারীর লাশের ময়নাতদন্ত জেলা সদর হাসপাতালের মর্গে সম্পন্ন হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

স্বামীকে কোপানোর পর স্ত্রীকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০৩:২৩:১৬ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫