ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঞ্ছারামপুরে খাল খনন শেষে ২৮ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও মাদক-কিশোর গ্যাং দমনে সামাজিক প্রতিরোধের আহ্বান, ব্রাহ্মণবাড়িয়ায় এমপি-এসপির কঠোর বার্তা বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান

ইহুদিবাদ যদি মুসলিম রাষ্ট্র দখল করার চেষ্টা করে, তখন মুসলমানদের জিহাদ করা ফরজ হয়ে যায়: হেফাজত মহাসচিব

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০১:৫৫:২৯ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • / ৪২৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানাতে বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, দ্রুত ইসরায়েলের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানাতে হবে। ধ্বংসযজ্ঞ ও গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে।
ইসরায়েলের গণহত্যাকে মানবতাবিরোধী কাজ উল্লেখ করে তিনি বলেন, নেতানিয়াহু বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী। সব মানুষের জন্য এই হত্যাযজ্ঞের প্রতিবাদ জানানো জরুরি। তিনি জিহাদের ডাক দিয়ে প্রয়োজনে ফিলিস্তিন গিয়ে যুদ্ধে অংশ নেওয়া আহ্বান জানান।

বাংলাদেশ হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান আরো বলেন, আমাদের কর্তব্য ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যাওয়া। কোনো কাফেরি শক্তি বা ইহুদিবাদ যদি মুসলিম রাষ্ট্র দখল করার চেষ্টা করে, তখন মুসলমানদের জিহাদ করা ফরজ হয়ে যায়। যদি সুযোগ হয়, আমরা ফিলিস্তিন গিয়ে জিহাদ করব।

সোমবার (৭ এপ্রিল) দুপুরে গ্লোবাল স্টাইক ফর গাজা কর্মসূচির সমর্থনে বিক্ষোভ মিছিল শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব চত্বরে সমাবেশে তিনি আহ্বান জানান। এর আগে পৌর এলাকার জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়।

তিনি তার বক্তব্যে সব ধরনের ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানান। তিনি বলেন, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ শুধু মুসলমানদের জন্য কর্তব্য নয়, সমগ্র মানবজাতির কর্তব্য। সাজিদুর রহমান আরো বলেন, আল্লাহ তায়ালা বলেছেন, ইহুদিরা মুসলিমদের এক নম্বর শত্রু। ইহুদিরা ইসলামের শুরু থেকেই মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

এসময় হেফাজতে ইসলামের ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক মাওলানা আলী আজ্জমসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ইহুদিবাদ যদি মুসলিম রাষ্ট্র দখল করার চেষ্টা করে, তখন মুসলমানদের জিহাদ করা ফরজ হয়ে যায়: হেফাজত মহাসচিব

আপডেট সময় : ০১:৫৫:২৯ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫