ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অসহায় পাপনের জীবনে আশার আলো হয়ে পাশে দাঁড়ালেন জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির ১৪ ইউনিটের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ তিতাসের বুকে দুই বছর পর নৌকা বাইচ, অর্ধলক্ষাধিক দর্শকের উচ্ছ্বাস বিজয়নগর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মাইনুদ্দিন রুবেল,সাধারণ সম্পাদক এস এম টিপু চৌধুরী পলিথিন বর্জনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ প্রশাসকের সচেতনতামূলক লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে শাহীন ভাইস চেয়ারম্যান, মিজানুর রহমান সেক্রেটারি বণিকপাড়ার সড়কে জলাবদ্ধতা, দুর্গন্ধযুক্ত পানিতে চরম দুর্ভোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফুলেল শুভেচ্ছা আনন্দ মিছিল মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী

বাঞ্ছারামপুর কল্যাণ সমিতির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

সালমা আহমেদ , বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৩৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৬৪৮ বার পড়া হয়েছে
ঢাকাস্থ বাঞ্ছারামপুর কল্যাণ সমিতির ৫২তম বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক পরিচালক মোহাম্মদ মোফাক্কের হোসেনকে সভাপতি এবং অবসরপ্রাপ্ত মেজর এসএম সাইদুল ইসলাম পিএসসিকে সাধারণ সম্পাদক করে আগামী ২ বছরের জন্য নতুন কমিটি গত ৬ ডিসেম্বর (২৫-২৬) ঘোষণা করা হয়েছিল ।
তারই ধারাবাহিকতায় গতকাল (৯ ফেব্রুয়ারী)  রবিবার রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জি‌নিয়ার্স ইন্সটিটিউট এ জমকালো আয়োজনের মধ্য দিয়ে ৮১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী ও ৩১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
নতুন কমিটির সভাপতি মোহাম্মদ মোফাক্কেরের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক
অবসরপ্রাপ্ত মেজর এসএম সাইদুল ইসলাম পিএসসি’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি দলীয় সাবেক সাংসদ এম এ খালেক পিএসসি। উপস্থিত ছিলেন ইঞ্জি‌নিয়ার মো.সফিকুল ইসলাম,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট রফিক শিকদার, এডভোকেট জিয়া উদ্দিন,ম.ম ইলিয়াস,কবি শাহজাহান আবদালী প্রমূখ।
বাঞ্ছারামপুর উপজেলা কল্যাণ সমিতির এই পরিচিতি সভা যেন প্রাণের মিলন মেলায় পরিণত হয়েছিল! উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুরের আলোকিত গুণীজন ও সদস্যবৃন্দ! সাধারণ সদস্যদের বক্তব্য পর্বে সমিতি তার হারানো ঐতিহ্য ফিরে পেয়েছে বলে বক্তারা আনন্দ প্রকাশ করেন।
এই প্রথম সমিতিতে সহ প্রচার সম্পাদকের দায়িত্ব দেয়া হয় বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সহসভাপতি ফয়সল আহমেদ খানকে।
এছাড়াও, কার্যকরী কমিটির অন্যতম  সদস্যদের মধ্য থেকে এম এ মুহিত, আনিসুর রহমান সুজন,এডভোকেট মীর আব্দুল হালিম, আজিজুল হক খোকা, সিরাজুল ইসলাম,রাইকা ওয়ালী, ইঞ্জি‌নিয়ার সেলিম,ইঞ্জি‌নিয়ার আল আমীন,  মো. কামরুজ্জামান, ইকবাল মাহমুদ সুজন প্রমুখ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
নবনির্বাচিত সভাপতি মোফাক্কের হোসেন ও সাধারণ সম্পাদক  অবসরপ্রাপ্ত মেজর এসএম সাইদুল ইসলাম পিএসসি সাধারণ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন বাঞ্ছারামপুরবাসীর প্রকৃত কল্যাণ নিশ্চিতে শিক্ষা ও স্বাস্থ্য খাতসহ অন্যান্য বিষয়ে  আমরা যত্নশীল ভূমিকা পালন করব।
নব নির্বাচিত সাধারণ সম্পাদক মেজর এসএম সাইদুল ইসলাম পিএসসি (অব:) সমিতির প্রতিষ্ঠা লগ্ন থেকে এযাবৎ দায়িত্ব পালনকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন আগামী কমিটি সকল সদস্যদের পক্ষে সমিতির উদ্দেশ্য বাস্তবায়নে সর্বাত্মক ভূমিকা পালন করবেন।
তিনি,বাঞ্ছারামপুরবাসী, শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

বাঞ্ছারামপুর কল্যাণ সমিতির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:৩৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫