ঢাকা ০৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অসহায় পাপনের জীবনে আশার আলো হয়ে পাশে দাঁড়ালেন জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির ১৪ ইউনিটের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ তিতাসের বুকে দুই বছর পর নৌকা বাইচ, অর্ধলক্ষাধিক দর্শকের উচ্ছ্বাস বিজয়নগর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মাইনুদ্দিন রুবেল,সাধারণ সম্পাদক এস এম টিপু চৌধুরী পলিথিন বর্জনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ প্রশাসকের সচেতনতামূলক লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে শাহীন ভাইস চেয়ারম্যান, মিজানুর রহমান সেক্রেটারি বণিকপাড়ার সড়কে জলাবদ্ধতা, দুর্গন্ধযুক্ত পানিতে চরম দুর্ভোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফুলেল শুভেচ্ছা আনন্দ মিছিল মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী

মিনহাজ হত্যার বিচারের দাবিতে বাঞ্ছারামপুরে মানববন্ধন

সালমা আহমেদ, বাঞ্ছারামপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৪৬:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৪১২ বার পড়া হয়েছে
রাজধানীর দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে গত ২৮ জানুয়ারি দুর্বৃত্তদের   এলোপাতাড়ি ছুরিঘাতে নিহত মিনহাজ হত্যার বিচারের দাবিতে আজ  ৪ ঠা ফেব্রুয়ারী বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন স্কুল-কলেজের অসংখ্য শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন।
বাঞ্ছারামপুর উপজেলা বাসীর আহ্বানে আয়োজিত এই মানববন্ধনে বক্তারা বলেন, “আমরা মিনহাজ হত্যার সঠিক ও দ্রুত বিচার চাই। দোষীরা যেন কোনোভাবেই আইনের ফাঁক গলে পালাতে না পারে, সে বিষয়ে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে।”
মানববন্ধনে মিনহাজের বাবা রফিকুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার সন্তানকে ছাত্রলীগের সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করা করেছে । আমি প্রশাসনের কাছে মিনতি করছি, খুনিরা যেন দ্রুত গ্রেপ্তার হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি পায়।”
এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, “একটি সম্ভাবনাময় তরুণকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা চাই, প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক এবং দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থা করুক।”
মানববন্ধনে অংশগ্রহণকারীরা একসঙ্গে আওয়াজ তোলেন, “আমরা ন্যায়বিচার চাই, হত্যাকারীদের কঠোর শাস্তি চাই!”
 মিনহাজের এই মর্মান্তিক মৃত্যু তার পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মনে গভীর শোকের ছায়া ফেলেছে। দ্রুত বিচার নিশ্চিত না হলে আরও বড় আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

মিনহাজ হত্যার বিচারের দাবিতে বাঞ্ছারামপুরে মানববন্ধন

আপডেট সময় : ১১:৪৬:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫