ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নদী দখল, দূষণ ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলার আহ্বান অসহায় পাপনের জীবনে আশার আলো হয়ে পাশে দাঁড়ালেন জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির ১৪ ইউনিটের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ তিতাসের বুকে দুই বছর পর নৌকা বাইচ, অর্ধলক্ষাধিক দর্শকের উচ্ছ্বাস বিজয়নগর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মাইনুদ্দিন রুবেল,সাধারণ সম্পাদক এস এম টিপু চৌধুরী পলিথিন বর্জনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ প্রশাসকের সচেতনতামূলক লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে শাহীন ভাইস চেয়ারম্যান, মিজানুর রহমান সেক্রেটারি বণিকপাড়ার সড়কে জলাবদ্ধতা, দুর্গন্ধযুক্ত পানিতে চরম দুর্ভোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফুলেল শুভেচ্ছা

বিএনপি ২০০ আসন পেলেও জাতীয় সরকার গঠন করবে: আমীর খসরু

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:৩৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
  • / ৫৫৯ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২০০ আসন পেলেও জাতীয় সরকার গঠন করবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ‘খুলনা বিভাগের অর্থনীতি পুনরুদ্ধারে রাজনৈতিক অঙ্গীকার’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেছেন, শেখ হাসিনা পলায়নের পর দেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন হয়েছে তা ধারণ করতে না পারলে কোনো লাভ নেই। নতুন বাংলাদেশ বললে হবে না, রূপান্তরমূলক যদি পরিবর্তন না হয়, তবে এ গর্ত থেকে বের হওয়ার কোনো সম্ভাবনা নেই।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে আমীর খসরু বলেন, স্বৈরাচার যে বাজেট করেছে তা স্থগিত রাখেন। এটা দুর্নীতির বাজেট, কেন অন্তর্বর্তী বাজেট করছেন না?
নতুন করে আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি বলেন, এমনিতেই বাংলাদেশের মানুষের নাভিশ্বাস। মানুষ খেতে পারছে না। এই কর, এই ভ্যাট বৃদ্ধির কারণে আগামী দিনে মানুষ আরও দারিদ্রসীমার নিচে যাবে।
যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালিমুল হক কামাল, মাহমুদ হাসান ও শামসুর রহমান। স্বাগত বক্তব্য দেন যশোর চেম্বার অব কমার্সের সম্পাদক তানভীরুল ইসলাম। এছাড়াও খুলনা বিভাগের ১০ জেলার চেম্বার অব কমার্সের প্রতিনিধিরা সভায় বক্তব্য দেন।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

বিএনপি ২০০ আসন পেলেও জাতীয় সরকার গঠন করবে: আমীর খসরু

আপডেট সময় : ১০:৩৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫