ঢাকা ০৩:০১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির ১৪ ইউনিটের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ তিতাসের বুকে দুই বছর পর নৌকা বাইচ, অর্ধলক্ষাধিক দর্শকের উচ্ছ্বাস বিজয়নগর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মাইনুদ্দিন রুবেল,সাধারণ সম্পাদক এস এম টিপু চৌধুরী পলিথিন বর্জনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ প্রশাসকের সচেতনতামূলক লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে শাহীন ভাইস চেয়ারম্যান, মিজানুর রহমান সেক্রেটারি বণিকপাড়ার সড়কে জলাবদ্ধতা, দুর্গন্ধযুক্ত পানিতে চরম দুর্ভোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফুলেল শুভেচ্ছা আনন্দ মিছিল মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির
ব্রাহ্মণবাড়িয়ার নির্বাচনী জনসভায় তারেক রহমান:

ভোট নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ, ফজরের সময় ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৭:৪২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • / ৩৫৫ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়ার মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ১০টার দিকে তিনি মঞ্চে উঠলে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মঞ্চে ওঠার পর তিনি মঞ্চের সামনে থাকা নেতাকর্মীদের সঙ্গে হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

রাত ১০টা ৩৪ মিনিটে বক্তব্য শুরু করে টানা ১৯ মিনিট তিনি বক্তব্য দেন। সিলেট থেকে শুরু করে একাধিক জনসভায় অংশগ্রহণ শেষে ব্রাহ্মণবাড়িয়ায় আসেন তারেক রহমান। এটি ছিল তার ওই দিনের চতুর্থ জনসভা।
জনসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল। সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন আসনের বিএনপি ও জোট মনোনীত প্রার্থীরা—মুশফিকুর রহমান, জুনায়েদ আব্দুর রহিম সাকি, জুনায়েদ আল হাবিব, আব্দুল মান্নান ও এম এ হান্নান। এছাড়া বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারেক রহমান জনসভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

সমাবেশ উপলক্ষে দুপুর থেকেই জেলার নয়টি উপজেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জনসভাস্থলে উপস্থিত হতে থাকেন। দীর্ঘ সময় অপেক্ষা করেও তারা তারেক রহমানের বক্তব্য শোনার জন্য মাঠেই অবস্থান করেন।

বক্তব্যে তারেক রহমান বলেন, নির্বাচনকে ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে। মিডিয়ায় খবর এসেছে, কীভাবে বিদেশে একটি দল ব্যালট পেপার দখলে নিয়েছে। একই ধরনের ষড়যন্ত্র দেশেও হচ্ছে। অতীতে যে নিশিরাতের নির্বাচন হয়েছে, সেটি আবার করার চেষ্টা চলছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি নেতাকর্মী ও ভোটারদের উদ্দেশে বলেন, “আপনাদের তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে। এরপর ফজরের সময় ভোটকেন্দ্রে চলে যাবেন। প্রয়োজনে ভোটকেন্দ্রের সামনে গিয়ে ফজরের নামাজ আদায় করবেন, জামায়াতের সঙ্গে।”

তারেক রহমান আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড চালু করা হবে। পাশাপাশি ইমাম ও মুয়াজ্জিনদের বেতন দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, “আমরা ও আমাদের জোটের প্রার্থীদের নির্বাচিত করতে হলে আপনাদের ভোট দিতে হবে।”

জনসভা শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং সমাবেশকে ঘিরে পুরো এলাকায় ব্যাপক রাজনৈতিক উদ্দীপনা লক্ষ্য করা যায়।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়ার নির্বাচনী জনসভায় তারেক রহমান:

ভোট নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ, ফজরের সময় ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান

আপডেট সময় : ০৭:৪২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬