ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিজয়নগর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মাইনুদ্দিন রুবেল,সাধারণ সম্পাদক এস এম টিপু চৌধুরী পলিথিন বর্জনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ প্রশাসকের সচেতনতামূলক লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে শাহীন ভাইস চেয়ারম্যান, মিজানুর রহমান সেক্রেটারি বণিকপাড়ার সড়কে জলাবদ্ধতা, দুর্গন্ধযুক্ত পানিতে চরম দুর্ভোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফুলেল শুভেচ্ছা আনন্দ মিছিল মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ গ্যাস সংকটে বন্ধ সার কারখানা চালুর দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্দন ও বিক্ষোভ দুই বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় ১২ সেপ্টেম্বর নৌকাবাইচ

শুরায়ী নেজামের অধীনেই হবে দুই পর্বের ইজতেমা

প্রতিনিধির নামঃ
  • আপডেট সময় : ১০:১৪:১৯ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
  • / ৫১৫ বার পড়া হয়েছে

ফাইল ছবি

সাদপন্থিদের নিষিদ্ধসহ বিভিন্ন দাবিতে ওলামা মাশায়েখ বাংলাদেশ-এর পূর্ব ঘোষিত ওলামা সম্মেলন স্থগিত করে শুরায়ী নেজামের অধীনেই এবারের দুই পর্বের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। এরইমধ্যে টঙ্গীর তুরাগ তীরের মাঠে প্রথম পর্বের ইজতেমা আয়োজনের প্রস্তুতি জোর গতিতে চলছে। আগামী ৩১ জানুয়ারি এই ইজতেমা শুরু হবে।

বুধবার (২২ জানুয়ারি) ওলামা মাশায়েখ বাংলাদেশের বৈঠকে এসব সিদ্ধান্ত হয় বলে জানান শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

তিনি বলেন, আসন্ন বিশ্ব ইজতেমার প্রস্তুতি ও কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে এবং দেশ বিদেশের অতিথিদের সুষ্ঠুভাবে অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে ওলামা মাশায়েখ বাংলাদেশ।

শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, শুরায়ী নেজামের মুরব্বিদের তত্ত্বাবধানে আসন্ন বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে। বিদেশি মেহমানরা এরইমধ্যে ইজতেমার উদ্দেশ্যে দেশে আসতে শুরু করেছেন। সারাদেশ থেকে দাওয়াত ও তাবলিগের সাথীসহ দ্বীন দরদি অগণিত মুসল্লি ইজতেমায় অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এবারের ইজতেমায় কাজ সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে ময়দানে মাঠ প্রস্তুতির কাজ করে যাচ্ছে তাবলিগের সাথী ও ধর্মপ্রাণ মুসল্লিরা।

তিনি আরো বলেন, ইজতেমায় অংশগ্রহণের জন্য ৬৪ জেলাকে ভাগ করে দেওয়া হবে। দুই পর্বেই শুরায়ী নেজামের সাথীরা অংশগ্রহণ করবেন। বিদেশি মেহমান দুই পর্বেই থাকবেন।

এ সময় ওলামা মাশায়েখ বাংলাদেশের পক্ষ হতে মুফতি কেফাতুল্লাহ আজহারী বলেন, আমরা দেশবাসীসহ বিশ্ববাসীকে আসন্ন বিশ্ব ইজতেমা অংশগ্রহণ করে দ্বীন ও দুনিয়ার সমূহ কল্যাণ হাসিল করার আহব্বান জানাচ্ছি। বিশ্ব ইজতেমার এই আয়োজন যেন সুষ্ঠুভাবে পরিচালিত হয়, এজন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি।

আল্লামা উবাইদুল্লাহ ফারুকের সভাপতিত্বে এ সময় বৈঠকে আরো উপস্থিত ছিলেন মুফতি আরশাদ রহমানী, মাওলানা মাহফুজুল হক, মুফতি নাজমুল হাসান কাসেমী, মাওলানা শাহরিয়ার মাহমুদ, মুফতি কেফায়েত উল্লাহ আজহারী, মাওলানা লোকমান মাযহারীসহ প্রমুখ।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

One thought on “শুরায়ী নেজামের অধীনেই হবে দুই পর্বের ইজতেমা

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

শুরায়ী নেজামের অধীনেই হবে দুই পর্বের ইজতেমা

আপডেট সময় : ১০:১৪:১৯ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫