ঢাকা ১০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি শ্যামলকে সিরাজুল ইসলাম সিরাজের অভিনন্দন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন ইঞ্জিনিয়ার শ্যামল মেড্ডায় অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস জেলা পরিষদ প্রশাসকের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব হলেন আশিকুল ইসলাম সুমন ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ’র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ায় পৌর সুপার মার্কেটের দোকান বরাদ্দের লটারি অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসকের ট্রেজারি পরিদর্শন, নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী যাচাই সরাইলে টানা তিন দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর শান্তির আভাস, জেলা পরিষদ প্রশাসক সিরাজের মধ্যস্থতায় সমঝোতা আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের জমি রক্ষার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়ায় ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ

নাসিরনগরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় খাসির মাংস সদকা

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৫:৩৪:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • / ২৪০ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের নুরপুর গ্রামে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় সদকা হিসেবে খাসির মাংস বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) দুপুরে নুরপুর গ্রামের নিজ বাড়িতে এ আয়োজন অনুষ্ঠিত হয়। নাসিরনগর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক নেতা ও সহ-দপ্তর সম্পাদক আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহমানের উদ্যোগে এ সদকা কার্যক্রম সম্পন্ন হয়।

আয়োজকের পক্ষে খাসির মাংস বিতরণে অংশ নেন তার তিন ছেলে ও এক ছোট ভাই। তাদের মধ্যে উপস্থিত ছিলেন— মোহাম্মদ নাসির উদ্দিন, সদস্য সচিব, নাসিরনগর উপজেলা যুবদল; শরিফুল রহমান, যুগ্ম আহ্বায়ক, ঢাকা শাহবাগ থানা তাঁতীদল; তানভীর রহমান, সদস্য, আহ্বায়ক কমিটি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

সহযোগিতায় ছিলেন তার ছোট ভাই ছায়েদুর রহমান, সাবেক ছাত্রনেতা, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্রদল। এছাড়াও উপজেলা ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফুলপুর বড় মসজিদের খতিব ও ইমাম হাফেজ মাওলানা আফজাল হোসাইন। দোয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

সদকা কার্যক্রমের মাধ্যমে এলাকার গরিব, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে খাসির মাংস বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, মানবিক ও ধর্মীয় মূল্যবোধ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আল্লাহ তায়ালা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দ্রুত সুস্থতা দান করুন—আমিন।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নাসিরনগরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় খাসির মাংস সদকা

আপডেট সময় : ০৫:৩৪:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫