ঢাকা ১০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি শ্যামলকে সিরাজুল ইসলাম সিরাজের অভিনন্দন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন ইঞ্জিনিয়ার শ্যামল মেড্ডায় অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস জেলা পরিষদ প্রশাসকের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব হলেন আশিকুল ইসলাম সুমন ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ’র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ায় পৌর সুপার মার্কেটের দোকান বরাদ্দের লটারি অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসকের ট্রেজারি পরিদর্শন, নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী যাচাই সরাইলে টানা তিন দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর শান্তির আভাস, জেলা পরিষদ প্রশাসক সিরাজের মধ্যস্থতায় সমঝোতা আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের জমি রক্ষার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়ায় ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ

নাসিরনগরে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৩:২৯:০৭ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • / ২৭৩ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে বিএনপির ঘোষিত মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে নাসিরনগর উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মনোনয়ন–বঞ্চিত নেতা, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট একে এম কামরুজ্জামান মামুনের সমর্থকরা ব্যানার, প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেন। নাসিরনগর উপজেলা সদরের পাশাপাশি কুন্ডা, ফান্দাউকসহ উপজেলার আরও কয়েকটি স্থানে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, যোগ্য ও জনপ্রিয় নেতা হয়েও একে এম কামরুজ্জামান মামুনকে মনোনয়ন দেওয়া হয়নি। তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপির ঘোষিত প্রার্থী এম এ হান্নানের পরিবর্তে একে এম কামরুজ্জামান মামুনকে মনোনয়ন দেওয়ার জন্য দলীয় প্রধান ও নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ইতোমধ্যে উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নানকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বিএনপি।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নাসিরনগরে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৩:২৯:০৭ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫