ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক-চাঁদাবাজ মুক্ত রাজশাহী গড়ছেন ব্রাহ্মণবাড়িয়ার সন্তান পুলিশ কমিশনার ফয়েজুল কবির নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় বাঞ্ছারামপুরে সাড়ে ৩ লাখ মানুষের ৩০ টি কমিউনিটি ক্লিনিক চলছে জোড়াতালি দিয়ে।। পরিত্যক্ত ভবনে চলে মাদকসেবন কসবায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার আখাউড়ায় ৪ মাসপর জামিন মিললো মানসিক ভারসাম্যহীন তিন সন্তানের জননীর। বিজয়নগরে কিশোরীর বিয়ে নিয়ে সংঘর্ষ, আহত ১০ সরাইল থানার ওসির সঙ্গে রুমিন ফারহানার বাদানুবাদ, পুলিশের জিডি সাংবাদিকদের গাড়ি আটকে ইজারার নামে যুবদল নেতার চাঁদা আদায়ের চেষ্টা ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল মণ্ডপে শোভিত প্রতিমা, কানে কানে উৎসব পৌঁছে দিচ্ছে ঢাক

ব্রাহ্মণবাড়িয়ায় খালেদা জিয়ার মৃত্যুতে জেলা বিএনপির শোক সভা ও দোয়া মাহফিল

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০১:০১:০৯ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • / ৩০৪ বার পড়া হয়েছে

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৪ জানুয়ারি) সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় মাঠে এ শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি জননেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোটের মনোনীত সরাইল-আশুগঞ্জ (খেজুর গাছ প্রতীক) প্রার্থী দেশবরেণ্য আলেম জুনায়েদ আল হাবিব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির উপদেষ্টা শেখ মো. শামীম, জেলা বিএনপির সহ-সভাপতি মো. জসিম উদ্দিন রিপন, যুগ্ম সম্পাদক আলী আজম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন, সহ-সভাপতি আলহাজ্ব শাজাহান সিরাজ, মো. জাকির হোসেন, যুগ্ম সম্পাদক মনির হোসেন, মাইনুল হোসেন চপল, কোষাধ্যক্ষ মিজানুর রহমান ও প্রচার সম্পাদক মো. মাহিন।

এছাড়াও উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. কামাল উদ্দিন, আলগীর হোসেন, এডভোকেট মেজবা উদ্দিন, গোলাম হোসেন ইফন্তি, সাবেক সভাপতি ও চেয়ারম্যান ফায়ুজুর রহমান ফায়ুজ, উপজেলা যুবদলের আহ্বায়ক আলগীর খাঁ সেলিম পারভেস এবং এডভোকেট ইয়াসমিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং বিএনপি ও জোটের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য বিশেষ দোয়া করা হয়।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়ায় খালেদা জিয়ার মৃত্যুতে জেলা বিএনপির শোক সভা ও দোয়া মাহফিল

আপডেট সময় : ০১:০১:০৯ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬