ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢোলভাঙ্গায় পানি নেই, আছে দূষন,দখল আর আবর্জনা ব্রাহ্মণবাড়িয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান সাত মাসের অপেক্ষার অবসান, ফিরলেন না মানুষটি, ফিরল শুধু নিথর দেহ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন আশুগঞ্জের রাফে মোহাম্মদ ছড়া  আখাউড়ায় সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মিশনের মতবিনিময় জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ ঈদের দিনেও মানবতার দৃষ্টান্ত স্থাপন করলো বাতিঘর ব্রাহ্মণবাড়িয়ায় ফের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা জেলা পরিষদর প্রশাসক  আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ এর ঈদ শুভেচ্ছা শাহ্ মোঃ ইব্রাহিম মিয়ার পক্ষ থেকে ঈদ মোবারক

নাসিরনগরে জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৯:৫৩:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • / ২৮৩ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া জেলা তথ্য অফিসের আয়োজনে নাসিরনগর উপজেলার বুড়িশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে “তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে” অক্টোবর-ডিসেম্বর ২০২৫ কার্যক্রমের অংশ হিসেবে এ উঠান বৈঠক আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস। প্রধান অতিথি হিসেবে ভিডিও কলে যুক্ত ছিলেন কুমিল্লা অঞ্চলের সিনিয়র তথ্য অফিসার মোঃ নূরুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাজহারুল হুদা, বুড়িশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফরহাদ আহম্মদ চৌধুরী, সহকারী শিক্ষক সুলতানা আক্তার, মোঃ নুর আলম শাহ, মোছাঃ নূরুন্নাহার বেগম ও ভবানী চক্রবর্তী।

প্রধান অতিথি মোঃ নূরুল হক বলেন, “বিশ্বের অন্যান্য দেশের তুলনায় টাইফয়েড জ্বরে আক্রান্তের হার বাংলাদেশে অনেক বেশি। দেশে টাইফয়েডে মৃত্যুবরণকারীদের মধ্যে ৬৮ শতাংশই শিশু। দূষিত খাবার ও পানি গ্রহণের মাধ্যমেই এ রোগে আক্রান্ত হয় মানুষ। তাই ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে টাইফয়েডের টিকা প্রদান অত্যন্ত জরুরি।”

তিনি আরও জানান, সারাদেশে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ১২ অক্টোবর থেকে শুরু হয়েছে, যা চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত।

সমাপনী বক্তব্যে জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস বলেন, “জনগণের মাঝে সরকারের উন্নয়ন বার্তা ও জনস্বাস্থ্য বিষয়ে সচেতনতা ছড়িয়ে দিতে তথ্য অফিসের এই উদ্যোগ অব্যাহত থাকবে।”
উক্ত উঠান বৈঠকে প্রায় তিন শতাধিক নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নাসিরনগরে জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৫৩:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫