ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিজয়নগর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মাইনুদ্দিন রুবেল,সাধারণ সম্পাদক এস এম টিপু চৌধুরী পলিথিন বর্জনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ প্রশাসকের সচেতনতামূলক লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে শাহীন ভাইস চেয়ারম্যান, মিজানুর রহমান সেক্রেটারি বণিকপাড়ার সড়কে জলাবদ্ধতা, দুর্গন্ধযুক্ত পানিতে চরম দুর্ভোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফুলেল শুভেচ্ছা আনন্দ মিছিল মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ গ্যাস সংকটে বন্ধ সার কারখানা চালুর দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্দন ও বিক্ষোভ দুই বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় ১২ সেপ্টেম্বর নৌকাবাইচ
খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া  

বহিষ্কার নিয়ে আল্লাহর কাছে বিচার প্রার্থনা রুমিন ফারহানার

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৬:২০:৫১ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • / ২২১ বার পড়া হয়েছে

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেছেন দল থেকে বহিষ্কৃত বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা।

সোমবার (৫ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় সভার আগে তিনি এই দোয়া পরিচালনা করেন।

এ সময় ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, “আমার নেত্রীর জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার আগেই আমাকে দল থেকে বহিষ্কারাদেশ দেওয়া হয়। আমার সঙ্গে যদি কোনো বে-ইনসাফি বা অন্যায় হয়ে থাকে, তার বিচার আমি আল্লাহর দরবারে ছেড়ে দিলাম।”

তিনি আরও বলেন, “আমি দল ছেড়ে যাইনি, এলাকার মানুষকেও ছেড়ে যাইনি। দল আমাকে বহিষ্কার করেছে, কিন্তু সরাইল-আশুগঞ্জের মানুষ আমার পাশে আছে।

আমি একা এমপি প্রার্থী নই—সরাইল ও আশুগঞ্জের মানুষই প্রকৃত এমপি প্রার্থী। একজন প্রেসিডেন্টের যেমন একটি ভোট, তেমনি একজন সাধারণ মানুষেরও একটি ভোট রয়েছে। ভোটের মাধ্যমেই এলাকার মানুষ সকল অন্যায়ের জবাব দেবে।”

রুমিন ফারহানা বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমার ওপর যে লড়াইয়ের দায়িত্ব দিয়ে গেছেন, শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তা পালন করবো।”

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যারিস্টার রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুটি ইউনিয়ন) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন। তিনি ‘হাঁস’ প্রতীক প্রত্যাশা করছেন বলে জানা গেছে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া  

বহিষ্কার নিয়ে আল্লাহর কাছে বিচার প্রার্থনা রুমিন ফারহানার

আপডেট সময় : ০৬:২০:৫১ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬