ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশল’ উপজেলায় অন্তর্ভুক্তির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় আবারও রেলপথ অবরোধ আশির দশকের স্মৃতিচিত্র উপহার, শেখ সাদীর সঙ্গে স্মৃতিচারণে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী নজরুল বর্ষ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় শিশু নাট্যমের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিরাজুল ইসলাম ইসলামী যুব আন্দোলনের জেলা যুব সম্মেলন অনুষ্ঠিত সভাপতি মোহাম্মদ আল আমিন হোসাইনী- সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজের শিক্ষক আসমা বানুর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত দায়িত্ব নেওয়ার ৫১ দিনের মাথায় বদলি সদর থানার ওসি খাইরুল আলম আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২ আইনশৃঙ্খলা সভায় সিভিল সার্জনের প্রশ্ন টিকিট কালোবাজারি ধরলে টিকিট পাব কোথায়! সরাইলে ২২টি উন্নয়ন প্রকল্পের প্রথম কিস্তির চেক হস্তান্তর করলেন জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামের আশ্বাসে ৭২ ঘণ্টার জন্য অবরোধ স্থগিত

নাসিরনগরে গোয়ালনগর ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

চন্দন কুমার দেব,নাসিরনগর ( ব্রাহ্মণবাড়িয়া ) থেকে :
  • আপডেট সময় : ০১:১৪:০৪ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • / ৫২১ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের মাছমা গ্রামে “গোয়ালনগর ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫”-এর জাঁকজমকপূর্ণ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

৯ নভেম্বর (রবিবার) মাছমা ক্রিকেট মাঠে মাছমা গ্রামের তরুণ উদ্যোক্তা ও ক্রীড়ানুরাগী গোলাম কিবরিয়ার উদ্যোগে আয়োজিত ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্টিত হয় । সাত দলের অংশগ্রহনে প্রতিযোগিতাপুর্ন টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় মাছমা স্টার এলেভেন বনাম গোয়ালনগর স্কুলপাড়া একাদশ ।

হাজারো দর্শকের হইহুল্লোর, বাদ্য -বাজনা ও করতালিতে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক প্রমাণ চিত্র পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক, দৈনিক বাংলা বাজার পত্রিকার ভৈরব প্রতিনিধি, মাতৃকা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক লায়ন মুহাম্মদ কামাল হোসেন।আগে ব্যাটিং করে মাছমা স্টার এলেভেনএর সামনে ১৫৪ রানের কঠিন টার্গেট ছুড়ে দেয় গোয়ালনগর স্কুলপাড়া একাদশ ।চরম উত্তেজনাপুর্ন খেলায় ৮ উইকেট হারিয়ে লক্ষে পৌছে যায় মাছমা স্টার এলেভেন। ২ উইকেটে জয়ী হয় স্বাগতিক একাদশ ।

সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি বলেন,“গত বছর এই টুর্নামেন্ট মোজাম্মেল মেম্বার সাহেবকে নিয়ে উদ্বোধন করেছিলাম, কিন্তু আজ তিনি আমাদের মাঝে নেই। একদিন আমাদেরও সবাইকে চলে যেতে হবে। তাই যতদিন বেঁচে আছি, ভালো কাজে যুক্ত থাকি এবং যুব সমাজকে মাদক ছেড়ে খেলাধুলায় মনোযোগী হতে আহ্বান জানাই।”

আয়োজক গোলাম কিবরিয়া বলেন,”গোয়ালনগরের তরুণদের মাদকমুক্ত রেখে খেলাধুলার প্রতি উৎসাহিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য। ফাইনালে দুই দলই অসাধারণ খেলা উপহার দিয়েছে, যা গোয়ালনগরবাসীর মনে আনন্দের দোলা দিয়েছে।”

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নাসিরনগরে গোয়ালনগর ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:১৪:০৪ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫