ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় তূর্ণা এক্সপ্রেসে পাথর নিক্ষেপ: চোখ হারালো আয়কর আইনজীবী ব্রাহ্মণবাড়িয়ায় ১৮০ কেজি গাঁজা ও গাড়িসহ এক মাদক কারবারি গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়া জলাশয় ও  শিশু সুরক্ষায় সাত দফা প্রস্তাবনা প্রকাশ করল সামাজিক সংগঠন ‘ঢেউ’ পৌরসভার বিধি না মেনে ভবন নির্মাণের অভিযোগ, কাজ বন্ধে লাল ব্যানার টানাল পৌর কর্তৃপক্ষ চার বছর পর শিপ্রা রানী হত্যা রহস্যের উন্মোচন, পিবিআইয়ের জালে মূল ঘাতক কাজল ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট হারুন-আল-রশিদের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা সাংবাদিক ইউনিয়নের শোক মায়ের কবরের পাশে দাফন করা হলো বিএনপি নেতা হারুন আল রশিদকে আশুগঞ্জে বিষাক্ত সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদের ইন্তেকাল

সরাইলে ছোট ভাইয়ের ঘুষিতে বড় ভাইয়ের মৃত্যুর অভিযোগ

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৭:৪৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • / ২০০ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ছোট ভাইয়ের ঘুষিতে মিঠুন মিয়া (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (গতকাল) রাতে উপজেলার পাকশিমুল ইউনিয়নের পাকশিমুল পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিঠুন মিয়া ওই এলাকার মো. আঙ্গুর মিয়ার ছেলে। ঘটনার পর পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে মিঠুন মিয়ার সঙ্গে তার ছোট ভাই ইমরান মিয়ার বিরোধ চলছিল। সোমবার রাতে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে ইমরান মিয়া মিঠুন মিয়ার বুকে ঘুষি মারেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্বজনরা দ্রুত মিঠুন মিয়াকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর থেকে অভিযুক্ত ছোট ভাই ইমরান মিয়া পলাতক রয়েছেন।

সরাইল থানার পরিদর্শক (তদন্ত) মো. জহিরুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সরাইলে ছোট ভাইয়ের ঘুষিতে বড় ভাইয়ের মৃত্যুর অভিযোগ

আপডেট সময় : ০৭:৪৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬