ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

ব্রাহ্মণবাড়িয়ার তিনটি আসনে মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন, ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০১:৩৫:২৬ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • / ২৫১ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনের মধ্যে তিনটি আসনের প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। এতে বিএনপির একাধিক ‘বিদ্রোহী’ প্রার্থীসহ মোট সাতজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর আগে শুক্রবার অপর তিনটি আসনে ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল।

শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১টা থেকে দ্বিতীয় ধাপে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া), ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের ৩৬ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।

যাচাই-বাছাই শেষে ভোটার তালিকায় ১ শতাংশ ভোটারের স্বাক্ষর সংক্রান্ত জটিলতার কারণে সাতজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

বাতিল হওয়া প্রার্থীরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে নাসির উদ্দিন হাজারী,
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে মুসা সিরাজী এবং
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি (সদ্য বহিষ্কৃত) মেহেদী হাসান পলাশ, শাহমুর্তুজ আলী, মো. আবু কায়েস শিকদার, কাজী জমির উদ্দিন ও দেওয়ান মো. নাজমুল হুদা।

এদিকে যাচাই-বাছাইয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪, ৫ ও ৬ আসনে বিএনপি, জামায়াত ও জোটভুক্ত প্রার্থীদের মনোনয়নপত্রে কোনো ধরনের ত্রুটি না পাওয়ায় সেগুলো বৈধ ঘোষণা করা হয়েছে।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমীন জাহান আক্তার জানান, যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা আগামী ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়ার তিনটি আসনে মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন, ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল

আপডেট সময় : ০১:৩৫:২৬ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬