ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নব অভিযাত্রা শুরু অন্তঃসত্ত্বা স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপকারী স্বামী আটক অন্তঃসত্ত্বা স্ত্রীর গোপনাঙ্গে এসিড নিক্ষেপের অভিযোগ, স্বামী পলাতক বিরল রোগে আক্রান্ত জিদনী, টাকার অভাবে হচ্ছে না চিকিৎসা ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের আজীবন সদস্য হলেন সমাজসেবক খায়রুল হাসান ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সুবর্ণজয়ন্তীর লোগো উন্মোচন অনুষ্ঠানে ‘উপজেলাগুলোতে কোনটি মূল প্রেসক্লাব’—বিভ্রান্তি দূর করে সাংবাদিকদের ঐক্যবদ্ধ করার আহ্বান এমপি শ্যামলের জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ যুবকের পাশে উপজেলা প্রশাসন, পেলেন নতুন ঘর জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় শহীদদের প্রতি শ্রদ্ধা, পরিবার ও আহতদের সংবর্ধনা আখাউড়ার স্বনামধন্য প্রয়াত শিক্ষক আওয়াল খাদেমের ২১তম মৃত্যুবার্ষিকী পালিত আখাউড়ায় মাদকের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে জখম

বাঞ্ছারামপুরে পারিবারিক কলহে শাশুড়িকে হাতুড়িপেটা করে হত্যা, পুত্রবধূ আটক

বাঞ্ছারামপুর প্রতিনিধি :
  • আপডেট সময় : ১০:৩০:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • / ৩৫৪ বার পড়া হয়েছে

ছবি- পুত্রবধূ লিলি  সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পারিবারিক কলহের জেরে পারুল বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে হাতুড়িপেটা করে হত্যা করেছেন তাঁর পুত্রবধূ। রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার আসাদনগর মধ্যপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত পারুল বেগম ওই এলাকার আব্দুল ওয়াহিদের স্ত্রী। এ ঘটনায় ঘাতক পুত্রবধূ লিলি আক্তারকে (৩০) আটক করেছে পুলিশ।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান জানান, নিহত পারুল বেগম ও আব্দুল ওয়াহিদ দম্পতির একমাত্র ছেলে বিল্লাল প্রবাসে থাকেন। বাড়িতে তাঁরা দুজনের সঙ্গে পুত্রবধূ লিলি আক্তার ও তাঁর তিন সন্তান থাকেন। প্রায়ই তাঁদের মধ্যে বাকবিতণ্ডা হতো।

ওসি আরও জানান, রোববার সকালে আব্দুল ওয়াহিদ চিকিৎসার জন্য কুমিল্লা যান। সন্ধ্যায় শাশুড়ি পারুল বেগমের সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়ার এক পর্যায়ে লিলি ঘরে থাকা হাতুড়ি দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। পরপর মাথা ও মুখে এলোপাতাড়ি পেটাতে থাকেন, এতে ঘটনাস্থলেই পারুল বেগমের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং প্রাথমিক তদন্ত শুরু করে। ঘরের পারিপার্শ্বিক অবস্থার ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে লিলি আক্তারকে জিজ্ঞাসাবাদে নেওয়া হলে তিনি হত্যার কথা স্বীকার করেন।

ওসি হাসান জামিল খান বলেন, “ঘটনাস্থল থেকে হাতুড়িসহ আলামত জব্দ করা হয়েছে। আটক লিলি আক্তারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

বাঞ্ছারামপুরে পারিবারিক কলহে শাশুড়িকে হাতুড়িপেটা করে হত্যা, পুত্রবধূ আটক

আপডেট সময় : ১০:৩০:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫